ঝালকাঠির কাঁঠালিয়ার বিনাপানি বাজারে যাত্রী ছাউনিটি সংস্কারের অভাবে আজ প্রায় অনুপযোগী
মোঃ ইমরান মুন্সি
জেলা প্রতিনিধি ঝালকাঠি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিনাপানি বাজারের যাত্রী ছাউনিটি রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে বেহাল দশায় উপনীত হয়েছে। টিন ভেঙে নষ্ট হয়ে যাওয়া এবং বসার বেঞ্চ ভেঙে যাওয়ার ফলে ব্যস্ততম এই বাজারে আসা সাধারণ পথচারী ও স্থানীয় লোকজনের বিশ্রামের একমাত্র স্থানটি এখন প্রায় অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে এই যাত্রী ছাউনিটিতে সবসময় পথচারী ও স্থানীয় লোকজনের আনাগোনা এবং মুখর কোলাহল লেগেই থাকত।
দূরদূরান্ত থেকে আসা মানুষ বাজারে এসে এখানে স্বস্তিতে বসে বিশ্রাম নিতেন। কিন্তু দীর্ঘদিন ধরে ছাদের টিন নষ্ট হওয়া এবং দেয়ালের সাথে যুক্ত বেঞ্চগুলো ভেঙে যাওয়ায় এটি এখন আর বসার উপযোগী নেই। বর্তমানে ছাউনির ভেতরে বিভিন্ন দোকানের অব্যবহৃত মালামাল ও জিনিসপত্র রাখা হচ্ছে।
বাজারের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা জানান, একটি জনবহুল বাজারে যাত্রীদের বসার জন্য এমন একটি ছাউনি থাকা অত্যন্ত জরুরি। কিন্তু বর্তমানে পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় সেটি নিজের কার্যকারিতা হারিয়েছে।
দ্রুত নষ্ট হয়ে যাওয়া টিনগুলো পরিবর্তন এবং ভাঙা বেঞ্চগুলো মেরামত করা হলে ছাউনিটি তার পূর্বের প্রাণবন্ত রূপ ফিরে পাবে বলে তারা আশাবাদী।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী ও বাজার কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ রফিকুল ইসলাম জামাল মহোদয়ের জরুরি সুদৃষ্টি কামনা করা হয়েছে।
তারা মনে করেন, সময়মতো এই যাত্রী ছাউনিটি সংস্কার করা হলে বিনাপানি বাজারের সার্বিক পরিবেশ আরও উন্নত হবে এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে।
প্রধান উপদেষ্টা - মাহিদুর রহমান
সম্পাদক ও প্রকাশক - বিজয় সাহা
প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক - বিদ্যুৎ চন্দ্র বর্মন
সহ-সম্পাদক - শেখ মোয়াজ্জিম হোসেন জুয়েল
ফোন:
01734-454101, 01400-048340
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: এফ এ হক টাওয়ার ( ৩য় তলা), কাওরান বাজার, ঢাকা - ১২১৫..
Copyright © 2026 দৈনিক মানবতার কন্ঠস্বর . All rights reserved.