বেতাগীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মোঃ সোহেল রানা (বরগুনা)
বরগুনার বেতাগী পৌরসভার ৯ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে সাদ্দাম নামে এক ব্যক্তিকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সাদ্দামকে তার নিজ বাসা থেকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বেতাগী থানার এসআই নজরুল ইসলাম ও এসআই মোঃ সুজনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে সাদ্দামের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদকসামগ্রী জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে সাদ্দামকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছে। তার সঙ্গে মাদক ব্যবসায় জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে কত পিস ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান উপদেষ্টা - মাহিদুর রহমান
সম্পাদক ও প্রকাশক - বিজয় সাহা
প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক - বিদ্যুৎ চন্দ্র বর্মন
সহ-সম্পাদক - শেখ মোয়াজ্জিম হোসেন জুয়েল
ফোন:
01734-454101, 01400-048340
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: এফ এ হক টাওয়ার ( ৩য় তলা), কাওরান বাজার, ঢাকা - ১২১৫..
Copyright © 2026 দৈনিক মানবতার কন্ঠস্বর . All rights reserved.