বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা
‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই মূলমন্ত্রকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরজু খাতুন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষিকা মিনাক্ষী বিশ্বাস, ভারপ্রাপ্ত উপজেলা কোম্পানি কমান্ডার শ্রীকান্ত বিশ্বাস, মহিলা কোম্পানি প্লাটুন কমান্ডার রেবেকা খাতুনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত আনসার কমান্ডার, সহকারী আনসার কমান্ডার, ভিডিপি দলনেতা-দলনেত্রী ও সদস্যরা।
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে শতাধিক ঔষধি, ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, সুরক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তুলতে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা - মাহিদুর রহমান
সম্পাদক ও প্রকাশক - বিদ্যুৎ চন্দ্র বর্মন
সহ-সম্পাদক - শেখ মোয়াজ্জিম হোসেন জুয়েল
ফোন:
01734-454101, 01400-048340
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: এফ এ হক টাওয়ার ( ৩য় তলা), কাওরান বাজার, ঢাকা - ১২১৫..
Copyright © 2026 দৈনিক মানবতার কন্ঠস্বর . All rights reserved.