Bidyut Chandra Barman
১৮ অগাস্ট ২০২৬, ২:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিবির অভিযানে ৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ডিবির অভিযানে ৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৭২ পিস ইয়াবাসহ আব্দুল কাদির (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) রাতে শ্রীমঙ্গল থানার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন (দক্ষিণটুক) এলাকায় এসআই সঞ্জয় শর্মার নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।

পরে তার পরিহিত লুঙ্গির কোচে রাখা একটি নীল রঙের বায়ুনিরোধক পলিপ্যাক থেকে ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত কাদির কুঞ্জবন (দক্ষিণটুক) এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় আগেও একটি মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

ডিবির অভিযানে ৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শীলমান্দী ইউনিয়ন প্রাক্তন ছাত্র পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক সালমান বিন আবদুল আজিজ আল সৌদ মন্ত্রিসভা পুনর্গঠনের বিষয়ে একটি রাজকীয় আদেশ জারি করেছেন। 

দৈনিক মানবতার কন্ঠস্বর এখন অনলাইনে

Hello world!