Bidyut Chandra Barman
২১ আগস্ট ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদ গঠন

চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদ গঠন

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের পথচলায় যুক্ত হলো নতুন এক গৌরবময় অধ্যায়। ক্লাবের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) শহরের এক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়। একই সঙ্গে ক্লাবের সদস্যদের দুইটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো—আজীবন সদস্য ও সাধারণ সদস্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম. মোর্শেদ জামান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ এবং কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরহাদ আহমেদ সায়েম। অনুষ্ঠানে অতিথিরা চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদের কার্যক্রমের সাফল্য কামনা করেন। তারা যুক্তিবাদী চিন্তা, নেতৃত্বের বিকাশ এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। ক্লাবের সদস্যরা জানান, নতুন নির্বাহী পরিষদ গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে আরও গতি আসবে। পাশাপাশি নিয়মিত বিতর্কচর্চা, বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন এবং তরুণদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে কার্যকর ভূমিকা রাখবে চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাব। সম্মানিত অতিথিদের উপস্থিতি, দিকনির্দেশনা ও সহযোগিতায় যুক্তির চর্চা, নেতৃত্বের বিকাশ এবং আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাব আগামী দিনে আরও বহুদূর এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ৪ মন্ত্রী-২ প্রতিমন্ত্রীর দায়িত্ব চূড়ান্ত, প্রজ্ঞাপন জারি

মাওলানা সাঈদীর মৃত্যু: সেদিন হাসপাতালে যা হয়েছিল

প্রবাসের মাটি থেকে হাওড়ের মানুষের হৃদয়ে, রেজাউল কবির জায়গীরদার রাজার নতুন প্রত্যয়

ভোলাহাটে বাস-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ! ১জন গুরুতর অবস্থায় রাজশাহীতে স্থানান্তর!

ডিবি নোয়াখালী অসামাজিক কাজে জড়িত থাকা ৪ জন পুরুষ ও ৮ জন নারী গ্রেফতার

বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিএনপি সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত 

দাউদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম ভুইয়ার পক্ষ থেকে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দর্শনা কেরুজ চিনিকলে চিনিতে লোকসান,অন্য ৫ বিভাগে মুনাফা অর্জন

খাগড়াছড়িতে মাদকসহ ব্যবসায়ী আটক

১০

বোদায় র‍্যাবের অভিযানে ১৯০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

১১

শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের পক্ষ হতে নবাগত ওসিকে সংবর্ধনা

১২

রায়ের মহলে রাজু বিশ্বাসের মৃত্যু: ‘মব সন্ত্রাস’ নাকি অন্য কোনো রহস্য?

১৩

রাষ্ট্রপতির মাসিক বেতন কত, কী কী সুবিধা পান তিনি?

১৪

শিবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

১৫

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৬

শিবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

চাঁপাইনবাবগঞ্জে দুই শ্রমিক সংগঠনের বিরোধের মীমাংসা, চাঁদা ভাগাভাগির সিদ্ধান্ত

১৮

মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

১৯

চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদ গঠন

২০