Bidyut Chandra Barman
২৪ আগস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে শত্রুতা করে দরিদ্র কৃষকের শতাধিক কলাগাছ কেটে তছনছ, ৫ লাখ টাকার ক্ষতি

বাঞ্ছারামপুরে শত্রুতা করে দরিদ্র কৃষকের শতাধিক কলাগাছ কেটে তছনছ, ৫ লাখ টাকার ক্ষতি।

​সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

​ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে একটি কলাবাগানের ফলন উপযোগী প্রায় শতাধিক কলাগাছ কেটে তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৩ আগস্ট ২০২৬) গভীর রাতে উপজেলার উজানচর ইউনিয়নের শেকেরকান্দি গ্রামে এ বর্বরোচিত ঘটনা ঘটে। এই ন্যক্কারজনক ঘটনায় ভুক্তভোগী দরিদ্র কৃষক পরিবারের সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে এবং এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

​ভুক্তভোগী দরিদ্র কৃষক আক্তার মিয়া (পিতা: মান্নান মিয়া) জানান, দেড় লাখ টাকায় দুই কানি (৬৬ শতাংশ) জমি পত্তন নিয়ে তিনি অত্যন্ত যত্নের সাথে সাগর ও চাম্পা কলার বাগান গড়ে তুলেছিলেন।

বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করে গত এক বছরে বাগানের পরিচর্যা ও সার-বাবদ তার ১ লাখ ২০ হাজার টাকা ব্যয় হয়। গাছগুলো যখন বড় হয়ে ফলন দেওয়ার উপক্রম হয়েছিল, ঠিক তখনই রাতের আঁধারে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে একে একে প্রায় শতাধিক গাছ কেটে সাবাড় করে দেয়। এতে তার আনুমানিক ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

​ভুক্তভোগীর ধারণা, তাকে আর্থিকভাবে সম্পূর্ণ পঙ্গু করে দিতেই প্রতিপক্ষ বা শত্রুতাবশত পরিকল্পিতভাবে এই জঘন্য কাজ করা হয়েছে।

​এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে যুবক

বেহেলী ইউনিয়ন পরিষদে কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন:

আগামী ১২ সেপ্টেম্বর তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হবে!

কালীগঞ্জের আলোচিত বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ চেষ্টা মামলায় ভাটারা থেকে ৭০ বছরের লম্পট কে গ্রেফতার

সালাফি মতবাদ অনুসারী শামীম কায়সার লিংকনকে ধর্মমন্ত্রি করে ঈমান দ্বীন অস্তিত্বের উপর ধ্বংসাত্মক আঘাত করা হয়েছে।–আল্লামা ইমাম হায়াত

বাঞ্ছারামপুরে শত্রুতা করে দরিদ্র কৃষকের শতাধিক কলাগাছ কেটে তছনছ, ৫ লাখ টাকার ক্ষতি

নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দীর্ঘ জেল বন্দির পর, মুক্তির স্বাদ পেলেন ১০৫ বছর বয়সে রশিক চন্দ্র

উখিয়ায় ৫০ বছরের দখলের জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মারধরের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ময়লার ভাগাড়কে করলেন ফুল,ফল ও ঔষধি বাগান 

১০

নওগাঁ জেলায় নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট পরিচালনায় ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা

১১

রাজশাহীতে খাদ্য উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে বিএসটিআই এর জরিমানা

১২

বেতাগীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে শৃঙ্খলা সন্তুষ্ট স্থানীয়রা

১৩

চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

১৪

গাইবান্ধার নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময়

১৫

চাঁপাইনবাবগঞ্জে শিশু পরিবার ও এনএসআই অফিসের সামনে নতুন রাস্তার উদ্বোধন

১৬

লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক গ্রেপ্তার

১৭

দিরাই প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার সাংবাদিকদের মতবিনিময় সভা

১৮

বেতাগীতে শালিসি বৈঠকে মারামারি, হাসপাতালে আহতরা রাতে বাড়ি থেকে ৯টি গরু চুরি, উদ্ধার ৫

১৯

বেতাগীতে গরু কেনার ৫৫ হাজার টাকা চুরি এলাকাবাসী আতঙ্কিত

২০