Bidyut Chandra Barman
২২ আগস্ট ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

​বড়লেখায় চাঞ্চল্যকর আত্মহত্যা: নার্সকে নিয়ে গুঞ্জনের সত্যতা স্পষ্ট করলেন ডা. তানভীর

​বড়লেখায় চাঞ্চল্যকর আত্মহত্যা: নার্সকে নিয়ে গুঞ্জনের সত্যতা স্পষ্ট করলেন ডা. তানভীর

বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ইলেকট্রিশিয়ান ইলিয়াছ হোসাইনের (৩৮) আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া পলি ক্লিনিকের স্টাফ নার্স লাক্সমী রংডিকে (২৪) ঘিরে বিভিন্ন গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ক্লিনিকটির মেডিকেল অফিসার ডা. তানভীর আহমেদ।

স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনে বলা হচ্ছিল, ক্লিনিক থেকে লাক্সমীকে অব্যাহতি না দেওয়াকে কেন্দ্র করে ঘটনার জটিলতা তৈরি হয়েছিল। তবে ডা. তানভীর আহমেদ এ ধরনের বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন।

ডা. তানভীর বলেন, পলি ক্লিনিকের প্রশাসনিক নিয়ম অনুযায়ী লাক্সমীকে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে। তার চাকরি ছাড়ার বিষয়ে কোনো ধরনের বাধা বা জটিলতা তৈরি করা হয়নি।

ঘটনার বিষয়ে তিনি বলেন, “প্রায় ৩-৪ মাস আগে লাক্সমী রংডি আমার কাছে এসে জানান, তিনি ঢাকায় একটি চাকরির জন্য আবেদন করতে চান এবং আবেদনের জন্য অভিজ্ঞতার সনদ প্রয়োজন।

আমি তাকে আশ্বস্ত করি এবং পরবর্তীতে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তাকে অভিজ্ঞতার সনদ দেওয়া হয়। তিনি ওই সনদ দিয়ে চাকরির জন্য আবেদনও করেন। তবে পরবর্তীতে তিনি সেখানে চাকরি পেয়েছেন কি না, সে বিষয়ে আমার কাছে আর কোনো তথ্য ছিল না।”

ডা. তানভীর আরও জানান, ক্লিনিকের নিয়ম অনুযায়ী কোনো কর্মী চাকরি ছাড়তে চাইলে সাধারণত অন্তত এক মাস আগে কর্তৃপক্ষকে লিখিত বা মৌখিকভাবে অবহিত করতে হয়। লাক্সমীও জানিয়েছিলেন, নতুন চাকরি চূড়ান্ত হলে তিনি নিয়ম অনুযায়ী এক মাস আগে কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন। ফলে তাকে চাকরি থেকে অব্যাহতি না দেওয়ার যে কথা ছড়িয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেন তিনি।

ইলেকট্রিশিয়ান ইলিয়াছ হোসাইনের সঙ্গে নার্স লাক্সমীর ব্যক্তিগত সম্পর্ক ছিল কি না—এ বিষয়ে জানতে চাইলে ডা. তানভীর বলেন, তাঁদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল কি না, সে বিষয়ে তিনি বা ক্লিনিক কর্তৃপক্ষ অবগত ছিলেন না।

ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে, আত্মহত্যার ঘটনাটি তদন্তে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। তদন্তে প্রমাণিত তথ্যের ভিত্তিতেই ঘটনার প্রকৃত কারণ উদঘাটিত হবে বলেও তারা জানিয়েছে।
উল্লেখ্য, গত ১১ আগস্ট রাতে বড়লেখা পৌর এলাকার মুড়িরগুল গ্রামে নিজ বাড়িতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন ইলিয়াছ হোসাইন।

এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে বড়লেখা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ পলি ক্লিনিকের স্টাফ নার্স লাক্সমী রংডিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
বর্তমানে মামলাটি তদন্ত করছে বড়লেখা থানা পুলিশ। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও দায়-দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

১

বয়স্কদের কুরআন শিক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, সম্মাননা পেলেন সাবেক সেনাসদস্য ও ইমাম-মুয়াজ্জিন

২

জাতীয় নাগরিক পার্টি পটিয়া উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ

৩

স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১,

৪

বেলকুচিতে সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

৫

৩ নং তারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের অঙ্গীকারে চেয়ারম্যান পদপ্রার্থী সবুজ সরকার বাবু

৬

অন্যের সম্পত্তি আত্মসাৎ করে কেউ প্রকৃত সম্মান নিয়ে বাঁচতে পারে না –  এম. এ. রউফ

৭

চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত আক্তারুজ্জামান- সম্পাদক জমসেদ আলী

৮

কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে

৯

অস্থিতিশীলতার চক্রান্তের প্রতিবাদে গাজীপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

১০

বিশ্বনাথে আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ

১১

সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’র ছাত্রাবাসের উদ্বোধন

১২

ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৩

মান্দায় নওগাঁর ১১ উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

যোগাযোগ, নাগরিক সেবা ও যুবসমাজকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন #চেয়ারম্যান পদপ্রার্থী

১৫

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক

১৬

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন

১৭

জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ

১৮

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি

১৯

হয়রানি-হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তা চাইলেন মৌ হিজড়া

২০