
তরুণ সমাজসেবক বিল্লাল হোসেন রুবেলের ওপর আস্থা রাখতে চায় বি-ব্লকবাসী
বিশেষ প্রতিবেদন |
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে বেশ জাঁকজমকপূর্ণ ও প্রাণবন্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। চায়ের দোকান থেকে শুরু করে মহল্লার অলিগলি—সবত্রই এখন নির্বাচনের আবহাওয়া। তবে অন্যান্যবারের চেয়ে এবারের নির্বাচনের প্রেক্ষাপট ও সাধারণ মানুষের আকাঙ্ক্ষা অনেকটাই আলাদা। বিশেষ করে ‘বি-ব্লক’ এলাকায় বইছে স্পষ্ট পরিবর্তনের হওয়া। দীর্ঘদিন ধরে নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ও আধুনিক উন্নয়নের অপেক্ষায় থাকা বি ব্লকের বাসিন্দারা এবার তরুণ,দূরদর্শী বিল্লাল হোসেন রুবেল-এর ওপরই তাদের পূর্ণ আস্থা রাখতে চান।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার যোগাযোগ ব্যবস্থা, পরিকল্পিত বর্জ্য নিষ্কাশন, জলাবদ্ধতা নিরসন এবং সুপেয় পানির মতো মৌলিক সমস্যাগুলোর স্থায়ী সমাধান হয়নি।
প্রতি বর্ষা মৌসুমেই স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হয়। সাধারণ মানুষের অভিযোগ—বিগত দিনে একাধিকবার জনপ্রতিনিধি বদল হলেও বি-ব্লকের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটেনি। এই পরিস্থিতিতে এলাকার সর্বস্তরের মানুষ মনে করছেন, আধুনিক চিন্তা-ভাবনা ও কর্মসংস্থানমূলক উদ্যোগ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য বিল্লাল হোসেন রুবেলের মতো সৎ ও উদ্যমী তরুণ নেতৃত্বের কোনো বিকল্প নেই।
এলাকার প্রবীণ নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান,আমরা বছরের পর বছর শুধু মুখের আশ্বাস শুনে এসেছি। কিন্তু বর্তমান সময়ে এলাকাকে আধুনিক ও মডেল হিসেবে গড়ে তুলতে এমন একজনকে প্রয়োজন যিনি মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং প্রযুক্তিনির্ভর স্বচ্ছ সেবা নিশ্চিত করতে পারবেন। বিল্লাল হোসেন রুবেল দীর্ঘদিন ধরেই সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত এবং সাধারণ মানুষের কাছে সহজেই পৌঁছাতে পারেন। তাই বি-ব্লকের সার্বিক উন্নয়নের স্বার্থে তার ওপর ভরসা রাখাটাই এখন সময়ের দাবি।
তরুণ সমাজের মধ্যেও বিল্লাল হোসেন রুবেল-কে ঘিরে দারুণ উদ্দীপনা দেখা গেছে। যুবসমাজের প্রবক্তারা জানান, এলাকাকে মাদকমুক্ত করা, তরুণদের ক্রীড়া ও বিনোদনের ব্যবস্থা করা এবং আধুনিক ডিজিটাল সেবার আওতায় বি-ব্লককে নিয়ে আসতে বিল্লাল হোসেন রুবেল অত্যন্ত সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছেন।
ইতিমধ্যেই বিল্লাল হোসেন রুবেল
বি -ব্লকের প্রতিটি পাড়া-মহল্লায় গণসংযোগ শুরু করেছেন। বাড়ি বাড়ি গিয়ে শুনছেন সাধারণ মানুষের সুনির্দিষ্ট সমস্যার কথা এবং তুলে ধরছেন এলাকা নিয়ে তার আগামীর উন্নয়নমূলক রূপরেখা।
সব মিলিয়ে, বি-ব্লকের সাধারণ ভোটারদের বার্তা একেবারেই পরিষ্কার—তারা আর পুরানো আমলাতান্ত্রিক প্রতিশ্রুতিতে বিশ্বাসী নন। একঝাঁক নতুন স্বপ্ন, সততা ও আধুনিক নেতৃত্বের প্রতীক হিসেবে তরুণ সমাজসেবক বিল্লাল হোসেন রুবেল-কে সামনে রেখেই এবার একটি নতুন ও উন্নত
‘বি -ব্লক’ গড়ার স্বপ্ন দেখছেন এলাকাবাসী।
মন্তব্য করুন