Bidyut Chandra Barman
২২ আগস্ট ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতিভাবান শিল্পীদের প্ল্যাটফর্ম দিতে চান সালমান আহমেদ মাসুম ও শহিদ মিয়া

প্রতিভাবান শিল্পীদের প্ল্যাটফর্ম দিতে চান সালমান আহমেদ মাসুম ও শহিদ মিয়া

বিনোদন প্রতিবেদক:

প্রতিভাবান ও সম্ভাবনাময় শিল্পীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করতে একসঙ্গে কাজ শুরু করছেন গীতিকার ও সুরকার সালমান আহমেদ মাসুম এবং লন্ডনপ্রবাসী প্রযোজক শহিদ মিয়া। বাংলা গান, বিশেষ করে মাটি ও মানুষের লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলতে তাদের এই উদ্যোগ।

এ লক্ষ্যে Salman Music Station নামে একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে নতুন শিল্পীদের গান প্রকাশ, প্রচার ও সহযোগিতা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলা সংগীতের প্রতি ভালোবাসা থেকে নেওয়া এই উদ্যোগ সংগীতাঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।

সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ১ নম্বর উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের কৃতী সন্তান সালমান আহমেদ মাসুম। সংগীতের প্রতি ভালোবাসা থেকেই দীর্ঘদিন ধরে গান লেখা ও সুর করার পাশাপাশি প্রতিভাবান শিল্পীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।

গত ১৫ আগস্ট ছিল সালমান আহমেদ মাসুমের জন্মদিন। এ উপলক্ষে দেশ-বিদেশের অসংখ্য মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম, মুঠোফোনসহ বিভিন্ন মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জন্মদিনের শুভেচ্ছার প্রতিক্রিয়ায় সালমান আহমেদ মাসুম বলেন, “আমার জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন, এটি আমার কাছে অনেক বড় পাওয়া। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আমার জন্মদাতা মা সবসময় আমাকে বলেছেন—মানুষের জন্য কিছু করতে হবে। নিজের ভালো চাইলে অন্যের ভালো চাইতে হবে এবং সুযোগ হলে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমার মা-ই আমার আইডল।”

তিনি আরও বলেন, “আমি কিছুই না, সবই আল্লাহর ইচ্ছা। আমি আল্লাহর একজন গুনাহগার বান্দা মাত্র, উছিলা হিসেবে কাজ করছি। এ পর্যন্ত আমার যা কিছু হয়েছে, তা আমার নয়—সবকিছুর মালিক আল্লাহ।”

সালমান আহমেদ মাসুমের মূল লক্ষ্য, প্রতিভা থাকা সত্ত্বেও উপযুক্ত প্ল্যাটফর্মের অভাবে যারা নিজেদের মেলে ধরতে পারছেন না, তাদের সহযোগিতা করা। তিনি বলেন, “যাদের প্রতিভা আছে, যারা ভালো গান করেন কিন্তু কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, তাদের জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, ততদিন ভালো কিছু করার চেষ্টা করে যাব।”

গান লেখার বিষয়ে নিজের অনুভূতি তুলে ধরে তিনি বলেন, “গান লেখা আমার কোনো পেশা নয়, গান লেখা আমার একটি নেশা।” সংগীতের প্রতি ভালোবাসা থেকেই নিয়মিত গান লিখছেন এবং নতুন শিল্পীদের উৎসাহ দিয়ে যাচ্ছেন।

বিশেষ করে বাংলা লোকগানের ঐতিহ্য, মাটি ও মানুষের গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চান সালমান আহমেদ মাসুম। তার মতে, বাংলা লোকগানের রয়েছে হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গভীর শেকড়। নতুন প্রজন্মের প্রতিভাবান শিল্পীদের সুযোগ করে দেওয়া গেলে এই ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে।

এদিকে সালমান আহমেদ মাসুমের সঙ্গে সংগীতাঙ্গনে নতুনভাবে কাজ করার উদ্যোগ নিয়েছেন একই ইউনিয়নের লন্ডনপ্রবাসী প্রযোজক শহিদ মিয়া। তিনি বলেন, “আমি ও সালমান ভাই মিলে ভালো কিছু করার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন। সালমান ভাই শুধু আমাদের উমরপুর ইউনিয়ন বা ওসমানীনগরের নয়, তিনি সিলেট তথা বাংলাদেশের গর্ব।”

সালমান আহমেদ মাসুমের লেখা বেশ কিছু গান ইতোমধ্যে বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে—‘জিন্দা মারিলা’ শিল্পী খুনবুন বিন্দু, ‘ওরে ও সুন্দরী’ লাবনী আক্তার ও জামিল, ‘প্রেম এখন আসমানে’ ফারদিন খান, ‘বুকের ভিতর আসো’ রাকা জারা, ‘তুমি গোপনে গোপনে’ সিমলা আক্তার, ‘কি যুগ আইলো’ রাকা পপি, ‘তুমি আমার চাঁদের আলো’ আফনান অন্তর, ‘আমার শখের পিরিত’ নিগার সুলতানা পপি, ‘হাত দুইটা ধইরো বন্ধু’ রাকা জারা, ‘আশা দিয়া গো বন্ধে’ আফরিন সুলতানা, ‘পুরাই ঝাক্কাস’ এস.এ সাগর, ‘তুমি নিলানা খবর’ ইবনাত সালমা এবং ‘কালা রঙের এতো জ্বালা’ ইবনাত সালমার কণ্ঠে প্রকাশিত হয়েছে।

সম্প্রতি তার লেখা ‘পুরাই ঝাক্কাস’ গানটি শিল্পী এস.এ সাগরের কণ্ঠে দুটি স্টাইলে প্রকাশিত হয়েছে। এছাড়া ‘কি যুগ আইলো’ গানটি শিল্পী রাকা পপির কণ্ঠে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গান দুটিকে ঘিরে টিকটক ও ফেসবুক রিলসেও শ্রোতাদের অংশগ্রহণ দেখা যাচ্ছে।

সালমান আহমেদ মাসুম বলেন, “শ্রোতাদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে শ্রোতাদের ভালো লাগার মতো গান উপহার দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।”

ইতোমধ্যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে গান প্রকাশের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল Salman Music Station চালু করেছেন তিনি। নতুন শিল্পী ও সংগীতপ্রেমীদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

নিজের কাজের স্বীকৃতি হিসেবে সাংবাদিক মাসুদ সরদারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন সালমান আহমেদ মাসুম। তিনি বলেন, “আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার মতো একজন সাদা মনের মানুষ সাংবাদিক মাসুদ সরদার ভাইকে। তিনি আমার মতো প্রতিভাবান শিল্পীদের ভালো একটি জায়গায় দেখতে চান এবং সবসময় উৎসাহ দিয়ে যাচ্ছেন।”

সংগীতাঙ্গনে নতুন প্রতিভাদের সুযোগ ও সহযোগিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে সালমান আহমেদ মাসুম বলেন, প্রতিভাবান শিল্পীদের যথাযথ প্ল্যাটফর্ম দেওয়া গেলে তারা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি দেশের সংগীতাঙ্গনকেও সমৃদ্ধ করতে পারবেন।

তার প্রত্যয়—“জয় হোক মানবতার, জয় হোক বাংলা লোকগানের।”

ভবিষ্যতে Salman Music Station-এর মাধ্যমে নতুন ও প্রতিভাবান শিল্পীদের নিয়ে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সালমান আহমেদ মাসুম ও প্রযোজক শহিদ মিয়া।
সালমান আহমেদ মাসুম
গীতিকার ও সুরকার
চেয়ারম্যান
salman music station

শহিদ মিয়া লন্ডন প্রবাসী
প্রডিউসার
salman music station

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে গুনীজন সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত

নড়াইলে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ, ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

প্রশাসনিক কারণে তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৪-০ গোলে হারিয়ে শিবগঞ্জের জয়

কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

প্রতিভাবান শিল্পীদের প্ল্যাটফর্ম দিতে চান সালমান আহমেদ মাসুম ও শহিদ মিয়া

নয়াপাড়ায় যৌথ অভিযানে অপহরণ মামলার অভিযুক্ত যুবক গ্রেফতার

আলীকদমে পুলিশের মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি

নড়াইলে বিদ্যালয়ের জমি বিক্রির অভিযোগে সাবেক প্রধান শিক্ষককে শোকজ

১০

খাগড়াছড়িতে বজ্রপাতে কেড়ে নিলো স্বামী-স্ত্রীর প্রাণ

১১

প্রশাসনের সতর্কতার পরও রাত ৮টার পর দোকান খোলা, প্রশ্নের মুখে নজরদারি

১২

বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা

১৩

সরিষাবাড়ীতে ন্যায়বিচার ও ভূমিদস্যুর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

১৪

মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত- ১ জন

১৫

বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠিত

১৬

​বড়লেখায় চাঞ্চল্যকর আত্মহত্যা: নার্সকে নিয়ে গুঞ্জনের সত্যতা স্পষ্ট করলেন ডা. তানভীর

১৭

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

১৮

বড়লেখার সাত নং খাসিয়া পুঞ্জিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুসুরক্ষা বিষয়ক কমিটি গঠন

১৯

কালিয়াকৈরে অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সা লাইসেন্স বিহীন গাড়িটি মহাসড়কে দুর্ঘটনার মূল কারণ

২০