Bidyut Chandra Barman
২২ আগস্ট ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত- ১ জন

মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত- ১ জন

মোঃরনি আহমেদ রাজু মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরায় ঘন ঘন লোডশেডিংয়ের সুযোগ নিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা চালায় সংঘবদ্ধ একটি চোর চক্র। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনু মিয়া (৪৫) নামেক ঐ ব্যক্তি ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন।

শনিবার (২২ আগস্ট) সদর উপজেলার ১৮খাদা ইউনিয়নের কালীনগর এলাকায় গভীররাতে চোর চক্র ট্রান্সফরমার চুরি করতে গেলে একজন আহতদের ঘটনা ঘটে। আহত মনু মিয়া (৪৫), পিতা, রজব আলী, গ্রাম লক্ষীকান্তর পুলিশ ফাঁড়ির পাশে।

স্থানীয় সূত্র জানা যায়, ট্রান্সফরমার চুরি করতে আসা একজন কে মৃত মনে করে ঘটনাস্থল থেকে সরিয়ে কিছুটা দূরে মাঠের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন মাঠের মধ্যে একজনকে পড়ে থাকতে দেখে তার কাছে গেলে তিনি নিজের পরিচয় মনু মিয়া বলে জানান, সঙ্গে থাকা লোকজনের বিষয়ে তথ্য দেন। পরে ঘটনাস্থলের কাছাকাছি একটি ব্যাগ, পর্ণের কাপড় ও চুরি করার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায় স্থানীয়রা ট্রান্সফরমার চুরির বিষয়টি নিশ্চিত বলে ধারণা করে।

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মনু মিয়া বলেন, এই চোরায় দলের সাথে মুরাদ, ইব্রাহিম, মফিজ মনু মিয়া সহ সাথে ছিলেন, তাদের বাড়ি মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী এলাকায় বাসীন্দা। চুরি করার সময় উপর থেকে পড়ে যাওয়ার পর তাকে ফেলে রেখে ৩ জন‌ পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, এ এলাকায় দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও স্যালো মেশিনের বৈদ্যুতিক তার চুরির প্রায় ঘটে। কিন্তু এসব ঘটনায় জড়িতদের শনাক্তকরে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। আহত মনু মিয়ার চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তার বক্তব্য, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সরঞ্জাম এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান স্থানীয়রা।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি। ধারণা করা হচ্ছে, চোর চুরি করতে গিয়েছিল। তবে ঘটনাস্থলের খাম্বা থেকে বেশ কিছুটা দূরে আলামত পাওয়া গেছে। তাই বিষয়টি নিয়ে আমরা এখনো পুরোপুরি নিশ্চিত নই। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে গুনীজন সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত

নড়াইলে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ, ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

প্রশাসনিক কারণে তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৪-০ গোলে হারিয়ে শিবগঞ্জের জয়

কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

প্রতিভাবান শিল্পীদের প্ল্যাটফর্ম দিতে চান সালমান আহমেদ মাসুম ও শহিদ মিয়া

নয়াপাড়ায় যৌথ অভিযানে অপহরণ মামলার অভিযুক্ত যুবক গ্রেফতার

আলীকদমে পুলিশের মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি

নড়াইলে বিদ্যালয়ের জমি বিক্রির অভিযোগে সাবেক প্রধান শিক্ষককে শোকজ

১০

খাগড়াছড়িতে বজ্রপাতে কেড়ে নিলো স্বামী-স্ত্রীর প্রাণ

১১

প্রশাসনের সতর্কতার পরও রাত ৮টার পর দোকান খোলা, প্রশ্নের মুখে নজরদারি

১২

বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা

১৩

সরিষাবাড়ীতে ন্যায়বিচার ও ভূমিদস্যুর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

১৪

মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত- ১ জন

১৫

বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠিত

১৬

​বড়লেখায় চাঞ্চল্যকর আত্মহত্যা: নার্সকে নিয়ে গুঞ্জনের সত্যতা স্পষ্ট করলেন ডা. তানভীর

১৭

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

১৮

বড়লেখার সাত নং খাসিয়া পুঞ্জিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুসুরক্ষা বিষয়ক কমিটি গঠন

১৯

কালিয়াকৈরে অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সা লাইসেন্স বিহীন গাড়িটি মহাসড়কে দুর্ঘটনার মূল কারণ

২০