
আলীকদমে পুলিশের মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি।
মোহাম্মদ করিম, লামা–আলীকদম প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হইয়াছে।
শনিবার (২২ আগস্ট) আয়োজিত র্যালিটি আলীকদম উপজেলা পরিষদ চত্বর হইতে শুরু হইয়া পানবাজার এলাকায় গিয়া শেষ হয়। র্যালিতে পুলিশের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনের নির্দেশনায় র্যালিতে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করিবার পাশাপাশি মাদকদ্রব্যের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। তাঁহারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করিতে হইবে।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় বাসিন্দা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন