Bidyut Chandra Barman
২৪ আগস্ট ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘটনার ১৩ বছর পর যশোরে সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

ঘটনার ১৩ বছর পর যশোরে সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

জেমস আব্দুর রহিম রানা, যশোর:
যশোর জেলা কৃষক দলের সাবেক সহসভাপতি ও শহরের ঘোপ জেলরোড এলাকার বাসিন্দা নূরনবীকে মারধর করে হাত-পা ভেঙে এবং পায়ের রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ঘটনার প্রায় ১৩ বছর পর গতকাল রোববার (২৩ আগস্ট ) নূরনবী বাদী হয়ে যশোরের আদালতে মামলাটি করেন।

মামলার অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি তদন্ত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় শাহীন চাকলাদার ছাড়াও সাবেক উপজেলা চেয়ারম্যান তহিদুর রহমান ওরফে ফন্টু চাকলাদার, সাবেক পৌর মেয়র রেন্টু চাকলাদার, শফি ওরফে পাইপ শফি, কালাম, রুবেল ও রিন্টুর নাম উল্লেখ করা হয়েছে। তবে মামলার বর্ণনায় আটজন আসামি বলা হলেও সাতজনের নাম পাওয়া গেছে।

মামলার এজাহারে নূরনবী অভিযোগ করেন, ২০১৩ সালের ১৩ জুলাই রাত সাড়ে সাতটার দিকে তহিদুর রহমান ওরফে ফন্টু চাকলাদার তাঁকে ফোন করে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের কাঁঠালতলার কার্যালয়ে যেতে বলেন। সেখানে পৌঁছালে কয়েকজন ব্যক্তি অস্ত্রের মুখে তাঁকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করেন। একপর্যায়ে তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, পরে শাহীন চাকলাদারসহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে নূরনবীকে গালিগালাজ করেন এবং তাঁকে হত্যার নির্দেশ দেন। এরপর আসামিরা তাঁকে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যান। এ সময় তাঁর মুঠোফোন ও পকেটে থাকা ৮ থেকে ৯ হাজার টাকা নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন নূরনবীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নূরনবীর অভিযোগ, আসামিদের ভয়ভীতি ও প্রভাবের কারণে এতদিন তিনি মামলা করতে পারেননি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে আসায় তিনি আদালতের আশ্রয় নিয়েছেন।

মামলার অভিযোগের বিষয়ে শাহীন চাকলাদারসহ অভিযুক্ত অন্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিরাই প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার সাংবাদিকদের মতবিনিময় সভা

বেতাগীতে শালিসি বৈঠকে মারামারি, হাসপাতালে আহতরা রাতে বাড়ি থেকে ৯টি গরু চুরি, উদ্ধার ৫

বেতাগীতে গরু কেনার ৫৫ হাজার টাকা চুরি এলাকাবাসী আতঙ্কিত

ধামইরহাটে সডক দূর্ঘটনা কেড়ে নিল যুবকের প্রাণ

সুনামগঞ্জ শিক্ষক ফোরামে যুগ্ম সম্পাদক হলেন প্রভাষক মাও. আতিকুল হক

ভোলাহাটে রাস্তার ধারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

দেশের সকল বিক্রয় পেশাজীবীকে BSPA-এর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — আরিফুর রহমান

নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

টুনটুনি পাখি – এম এইচ রশিদ

কক্সবাজারে উন্নয়ন ও পর্যটন শিল্প রক্ষার দাবিতে মানববন্ধন

১০

বুলবুল হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের দাবিতে ওসির সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ

১১

বেলকুচি উপজেলায় উৎসবমুখর পরিবেশে চর মেটুয়ানী কিং ক্লাবের ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত-

১২

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১

১৩

তমা হত্যা মামলাঃ নতুন করে নাম অন্তর্ভুক্তির অভিযোগ, ব্যবসায়ী হযরত আলীর প্রতিবাদ

১৪

ঘটনার ১৩ বছর পর যশোরে সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

১৫

পুরোনোদের চ্যালেঞ্জে ২৭-এর চাঁন মোহনগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে তরুণ প্রার্থীকে ঘিরে নতুন প্রত্যাশা

১৬

পাঁচবিবিতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা, অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনওর

১৭

কচুয়ার রাড়িপাড়া ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

কাশিয়ানীতে ২ লাখ টাকার চায়না দূয়ারী জব্দ করে পোড়ালো উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর

১৯

অসুস্থ না হয়েও অসুস্থতার কারন দেখিয়ে ক্লাস ফাঁকি সংবাদ শিরোনামে, প্রকাশিত সংবাদের প্রতিবাদ-

২০