Bidyut Chandra Barman
২৪ আগস্ট ২০২৬, ৬:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তমা হত্যা মামলাঃ নতুন করে নাম অন্তর্ভুক্তির অভিযোগ, ব্যবসায়ী হযরত আলীর প্রতিবাদ

তমা হত্যা মামলাঃ নতুন করে নাম অন্তর্ভুক্তির অভিযোগ, ব্যবসায়ী হযরত আলীর প্রতিবাদ

পাবনা প্রতিনিধিঃ

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামে কিশোরী কামরুন্নাহার তমা (১৬) হত্যা মামলাকে ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় নতুন ব্যক্তির নাম মামলায় অন্তর্ভুক্ত করার চেষ্টা এবং এ নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী ও ব্যবসায়ী হযরত আলী তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

২০২৪ সালের ২৪ ডিসেম্বর কিশোরী কামরুন্নাহার তমা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ইউপি সদস্য আদম আলীকে এজাহারভুক্ত প্রধান আসামি করা হয়। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

অভিযোগের বিষয়ে ব্যবসায়ী হযরত আলী বলেন, তমা হত্যা মামলা সম্পর্কে তিনি কোনোভাবেই অবগত নন এবং মামলার ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তার দাবি, মামলার বাদী মাঝে মাঝে তাকে ফোন করে বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলতেন। কিন্তু তিনি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বা হস্তক্ষেপ করতে রাজি হননি।

হযরত আলী বলেন, বাদী ও বিবাদী উভয়েই আমার চাচাতো ভাই। আমাদের মাথার ওপর মুরুব্বি ও অভিভাবক রয়েছেন। তাদের কাছে গিয়ে বিষয়টি সমাধানের কথা বলতে বলেছি কিন্তু তাদের কাছে না বলে বারবার আমাকে বলছে যা আমার পক্ষে কোন ভাবেই করা সম্ভব না। আমি এ বিষয়ে কোনো কিছু করার ক্ষমতা রাখি না। মামলার বিচার তার নিজস্ব গতিতে হোক, এটাই আমি চাই। নির্দোষ ব্যক্তি মুক্তি পাক এবং দোষী ব্যক্তি আইনের আওতায় এসে সাজা পাক।

তিনি আরও দাবি করেন, মীমাংসার বিষয়ে তার অনাগ্রহের কারণে তার ওপর ক্ষুব্ধ হয়ে বিভিন্ন ধরনের অভিযোগ ও প্রচার চালানো হচ্ছে। এসব অভিযোগের কোনো সত্যতা নেই বলেও দাবি করেন তিনি।

হযরত আলী আরও বলেন, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। বর্তমানে ব্যবসা করছি। তমা হত্যা মামলা কিংবা এর কোনো পক্ষের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমার নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ বা অভিযোগ প্রচার করা হলে আমি তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

এদিকে মামলার বাদী নায়েব আলীর বক্তব্য জানতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পরিবারের এক বাদী নায়েব আলীর এক সদস্য জানান, তমার মৃত্যুর পরপরই নায়েব আলী বাড়ি থেকে চলে যান এবং এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, মামলাটি যেহেতু বর্তমানে বিচারাধীন, তাই কারও বিরুদ্ধে নতুন করে কোনো অভিযোগ বা নাম অন্তর্ভুক্তির বিষয়ে আদালত ও তদন্তকারী সংস্থার যাচাই-বাছাইয়ের মাধ্যমে সত্যতা নির্ধারণ হওয়া প্রয়োজন। একই সঙ্গে নির্দোষ কাউকে হয়রানি না করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিরাই প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার সাংবাদিকদের মতবিনিময় সভা

বেতাগীতে শালিসি বৈঠকে মারামারি, হাসপাতালে আহতরা রাতে বাড়ি থেকে ৯টি গরু চুরি, উদ্ধার ৫

বেতাগীতে গরু কেনার ৫৫ হাজার টাকা চুরি এলাকাবাসী আতঙ্কিত

ধামইরহাটে সডক দূর্ঘটনা কেড়ে নিল যুবকের প্রাণ

সুনামগঞ্জ শিক্ষক ফোরামে যুগ্ম সম্পাদক হলেন প্রভাষক মাও. আতিকুল হক

ভোলাহাটে রাস্তার ধারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

দেশের সকল বিক্রয় পেশাজীবীকে BSPA-এর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — আরিফুর রহমান

নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

টুনটুনি পাখি – এম এইচ রশিদ

কক্সবাজারে উন্নয়ন ও পর্যটন শিল্প রক্ষার দাবিতে মানববন্ধন

১০

বুলবুল হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের দাবিতে ওসির সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ

১১

বেলকুচি উপজেলায় উৎসবমুখর পরিবেশে চর মেটুয়ানী কিং ক্লাবের ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত-

১২

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১

১৩

তমা হত্যা মামলাঃ নতুন করে নাম অন্তর্ভুক্তির অভিযোগ, ব্যবসায়ী হযরত আলীর প্রতিবাদ

১৪

ঘটনার ১৩ বছর পর যশোরে সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

১৫

পুরোনোদের চ্যালেঞ্জে ২৭-এর চাঁন মোহনগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে তরুণ প্রার্থীকে ঘিরে নতুন প্রত্যাশা

১৬

পাঁচবিবিতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা, অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনওর

১৭

কচুয়ার রাড়িপাড়া ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

কাশিয়ানীতে ২ লাখ টাকার চায়না দূয়ারী জব্দ করে পোড়ালো উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর

১৯

অসুস্থ না হয়েও অসুস্থতার কারন দেখিয়ে ক্লাস ফাঁকি সংবাদ শিরোনামে, প্রকাশিত সংবাদের প্রতিবাদ-

২০