
বেলকুচি উপজেলায় উৎসবমুখর পরিবেশে চর মেটুয়ানী কিং ক্লাবের ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত-
মোঃ শহিদুল ইসলাম সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে চর মেটুয়ানী কিং ক্লাবের আয়োজনে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় মেটুয়ানী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বেলকুচি উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. রহিজ উদ্দিন সরকার। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবু ছাইদ প্রামাণিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. বনি আমিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইমতিয়াজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সেলিম খান লিটন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. বাবর আলী (মেম্বার), সাবেক সদস্য সচিব মো. ফজল মন্ডল, ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাসমত আলী (হাসু), ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহীন হোসেন, বেলকুচি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইলিয়াস হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মোতালেব প্রামাণিক, চর মেটুয়ানীর বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী এবং বেলকুচি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আলা উদ্দিন আল আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রিপন আল-মামুন ও ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো. মনিরুজ্জামান মনির। সার্বিক সহযোগিতায় ছিলেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহম্মেদ সায়েম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আল-আমিন খন্দকার, ৫নং ওয়ার্ড যুবদল।
খেলা পরিচালনা করেন, বাবলু সরকার, আঃ হালিম, মান্নান খন্দকার ও ইউসুফ প্রামাণিক।
খেলা শেষে আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও চর মেটুয়ানী কিং ক্লাবের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে তারা জানান।
চর মেটুয়ানী কিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মন্তব্য করুন