Bidyut Chandra Barman
২৪ আগস্ট ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বেতাগীতে শালিসি বৈঠকে মারামারি, হাসপাতালে আহতরা রাতে বাড়ি থেকে ৯টি গরু চুরি, উদ্ধার ৫

বেতাগীতে শালিসি বৈঠকে মারামারি, হাসপাতালে আহতরা রাতে বাড়ি থেকে ৯টি গরু চুরি, উদ্ধার ৫

মোঃ সোহেল রানা (বরগুনা)

বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠি এলাকায় শালিসি বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিরিন সুলতানাসহ কয়েকজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে ভর্তি থাকার সুযোগে ওই রাতেই তাদের বাড়ি থেকে সাতটি গরু চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশের তৎপরতায় নলছিটি এলাকা থেকে পাঁচটি গরু উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেশান্তরকাঠি এলাকায় একটি বিষয়কে কেন্দ্র করে শালিসি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিরিন সুলতানাসহ কয়েকজন আহত হন। পরে আহতদের চিকিৎসার জন্য বেতাগী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে পরিবারের সদস্যরা আহত হয়ে হাসপাতালে থাকায় রাতে বাড়িটি অনেকটা ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়ি থেকে ৯ টি গরু নিয়ে যায় বলে অভিযোগ করেন শিরিন সুলতানা। বিষয়টি জানতে পেরে তিনি বেতাগী থানায় খবর দেন।
পুলিশ ঘটনাটি তদন্ত করে নলছিটি এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি গরু উদ্ধার করে। তবে এখনো ৪টি গরুর সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় শিরিন সুলতানা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেছেন।
বিবাদীদের সাথে গণমাধ্যম কর্মীরা একাধিকবার মুঠোফোনে কথা বলার জন্য চেষ্টা করলেও তাদেরকে কাউকে পাওয়া যায়নি ।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদার জানিয়েছে , চুরি যাওয়া গরু উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। স্থানীয়রা শালিসি বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষ এবং পরবর্তীতে বাড়ি থেকে গরু চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত ১জন কে আটক করতে সক্ষম হই এবং অন্যান্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঞ্ছারামপুরে শত্রুতা করে দরিদ্র কৃষকের শতাধিক কলাগাছ কেটে তছনছ, ৫ লাখ টাকার ক্ষতি

নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দীর্ঘ জেল বন্দির পর, মুক্তির স্বাদ পেলেন ১০৫ বছর বয়সে রশিক চন্দ্র

উখিয়ায় ৫০ বছরের দখলের জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মারধরের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ময়লার ভাগাড়কে করলেন ফুল,ফল ও ঔষধি বাগান 

নওগাঁ জেলায় নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট পরিচালনায় ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে খাদ্য উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে বিএসটিআই এর জরিমানা

বেতাগীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে শৃঙ্খলা সন্তুষ্ট স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

গাইবান্ধার নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময়

১০

চাঁপাইনবাবগঞ্জে শিশু পরিবার ও এনএসআই অফিসের সামনে নতুন রাস্তার উদ্বোধন

১১

লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক গ্রেপ্তার

১২

দিরাই প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার সাংবাদিকদের মতবিনিময় সভা

১৩

বেতাগীতে শালিসি বৈঠকে মারামারি, হাসপাতালে আহতরা রাতে বাড়ি থেকে ৯টি গরু চুরি, উদ্ধার ৫

১৪

বেতাগীতে গরু কেনার ৫৫ হাজার টাকা চুরি এলাকাবাসী আতঙ্কিত

১৫

ধামইরহাটে সডক দূর্ঘটনা কেড়ে নিল যুবকের প্রাণ

১৬

সুনামগঞ্জ শিক্ষক ফোরামে যুগ্ম সম্পাদক হলেন প্রভাষক মাও. আতিকুল হক

১৭

ভোলাহাটে রাস্তার ধারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

১৮

দেশের সকল বিক্রয় পেশাজীবীকে BSPA-এর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — আরিফুর রহমান

১৯

নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

২০