Bidyut Chandra Barman
১৯ আগস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

১১ দলের ঢাকা-চট্টগ্রামে লংমার্চ সফল করতে জামায়াত চট্টগ্রাম অঞ্চলের প্রস্তুতি বৈঠক

১১ দলের ঢাকা-চট্টগ্রামে লংমার্চ সফল করতে জামায়াত চট্টগ্রাম অঞ্চলের প্রস্তুতি বৈঠক

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে ১১ দলের ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে চট্টগ্রাম অঞ্চল জামায়াতে ইসলামীর প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচি সফল করতে মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর দেওয়ানবাজারস্থ দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।
বৈঠকে চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক প্রস্তুতি, লংমার্চে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, জনগণের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্য ঘোষিত কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচিতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভূঁইয়া, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, নগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমীন, দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, মহানগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাইমুনুল হক মামুন, মহানগর উত্তর সভাপতি মুমিনুল হক, নগর জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ এবং ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের ঢাকা-চট্টগ্রামে লংমার্চ সফল করতে জামায়াত চট্টগ্রাম অঞ্চলের প্রস্তুতি বৈঠক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা

শ্রীপুরে প্রেমের ফাঁদে ‘হানিট্র্যাপ’, আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে নারীসহ ৪ জন আটক

সাংবাদিকতার মর্যাদা রক্ষায় দায়িত্বশীলতার বিকল্প নেই: বিজয় সাহা

ভাতা-উপবৃত্তির আবেদন নিয়ে সুখবর, বাড়ল সময়

রাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ, ভোট বৃহস্পতিবার

ম্যাজিস্ট্রেটের অভিযানের খবর পেয়ে আড়াইহাজারে দুই শতাধিক ফার্মেসি বন্ধ

ঢাকার বিভিন্ন রুটে পিংক বাস, ভাড়া ও টিকিট নিয়ে যা জানা গেল

ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইনজেকশনের আবেদন নাকচ, যা বললেন সুপ্রিম কোর্ট

নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা ও লাইটেস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড যৌথ উদ্যোগে কমলগঞ্জে আদমপুর বাজারে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত

১০

কমলগঞ্জে নবাগত ইউএনও সাথে নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত

১১

থানায় আইডি কার্ড ছাড়া ঢুকতে নিষেধ সাংবাদিককে হেনস্থা এস আই ক্লোজড

১২

ধনবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের জানালার গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি

১৩

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ আর নেই

১৪

আদিতমারীতে ১৮০ দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে এমপি রোকন উদ্দিন বাবুলের মতবিনিময়

১৫

চাঁপাইনবাবগঞ্জের আলোচিত মধুমতি গ্রুপের  প্রতারণা মামলার আসামি নিশাত দিলরুবা জাহান গ্রেপ্তার

১৬

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১৭

সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

১৮

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

১৯

সাংগঠনিক অভিজ্ঞতায় এগিয়ে খোকন: সাঘাটা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তনের হাওয়া

২০