
নিজস্ব প্রতিবেদক:
মৌলিক অধিকার, দেশের জনগণের স্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নাগরিকদের কল্যাণ নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে পারস্পরিক ঐক্য ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হওয়া এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ মালেক খান। সভায় তিনি দেশের মানুষের মৌলিক অধিকার, স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ এবং জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এ এন এম ঈসা। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষা একটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় বক্তারা দেশের বর্তমান বাস্তবতা, জনগণের অধিকার, স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার এবং প্রবাসীদের অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দেশের মানুষের সুখ, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান, জালাল উদ্দীন, লায়ন হাকিকূল ইসলাম খোকন, মির্জা সুমন, হাজী আনোয়ার, কবির আহমেদ মাসুম, মোঃ হারুনুর রশিদ, লায়ন আঃ কাদির জিলানী, আমিনুর রাশেদ, বিদ্যুৎ, মেজর ইমরান, লায়ন শাহিদা পারভীন রতনা এবং নাসরিন আক্তার তরফদার।
সভা পরিচালনা করেন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা, সংগঠক, সদস্য সচিব ও স্পিকার এম এ রউফ।
আলোচনায় বক্তারা বলেন, দেশের মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই তাদের অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা প্রত্যাশা ব্যক্ত করেন—দেশের প্রতিটি মানুষ যেন নিরাপদে, সম্মানের সঙ্গে এবং স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেন। পারস্পরিক বিভেদ ভুলে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনার শেষ পর্যায়ে দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। বক্তাদের প্রত্যাশা, “দেশের মানুষ ভালো থাকুক, আমরা ও ভালো থাকি”—এই প্রত্যয়কে সামনে রেখে মানবিকতা, অধিকার ও স্বাধীনতার পক্ষে সম্মিলিতভাবে কাজ এগিয়ে নেওয়া হবে।
সভা আয়োজক:
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ
এম এ রউফ
প্রতিষ্ঠাতা উদ্যোক্তা, সংগঠক, সদস্য সচিব ও স্পিকার
যোগাযোগ: 0097466958035
ই-মেইল: roufnasrin@gmail.com
মন্তব্য করুন