
নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় ‘নিউইয়র্ক এর বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকাবাসী’র কর্মসূচী শুরু হয় দোয়া-মাহফিলের মাধ্যমে।খবর আইবিএননিউজ।
হাজারো প্রবাসীর মাঝে জায়নামাজ বিতরণের পাশাপাশি দোয়া-মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাৎবার্ষিকী পালিত হয় । গত ২৫ বছর ধরে এমন কর্মসূচির আয়োজন করে আসছে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী।’দল-মত ও নিরবচ্ছিন্নভাবে ।
‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র কর্মসূচীতে বীর মুক্তিযোদ্ধারা জাতীয় সঙ্গীতে অংশ নেন।
দলমত নির্বিশেষে সকলেই অংশ নেন ভর দুপুরে শুরু হওয়া এ কর্মসূচিতে। উত্তর আমেরিকায় বাংলাদেশি তথা দক্ষিণ এশিয়ানদের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশ স্ট্রিট’এ নবান্ন রেস্টুরেন্টের সামনে সুশৃঙ্খলভাবে এ কর্মসূচির সমন্বয় ঘটান সংগঠনের কর্মকর্তারা। বিশেষ মোনাজাতের পর ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র সভাপতি শাকিল মিয়া এবং সাধারণ সম্পাদক মো. আলম নমি দিবসের প্রেক্ষাপট উপস্থাপন করেন।
‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র কর্মসূচীতে তবারক বিতরণ করা হয় ।
এ সময় ‘দোয়া-মাহফিল ও তবারক বিতরণ’ কর্মসূচির আহবায়ক মীর নিজামুল হক ছাড়াও সদস্য সচিব মামুন মিয়াজি সর্বস্তরের প্রবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধুর আত্মার প্রতি সম্মান জানানোর কর্মসূচিকে সাফল্যমন্ডিত করার জন্যে।
সাদা-ভাত এবং গরুর মাংস ছিল তবারকের আইটেম। এছাড়াও কারী চিকেন ছিল অন্যান্য ধর্মীয় বাসীর জন্য।যা ছিল অনুকরণীয়।এছাড়া ছিল স্পটেই তৈরী জুস এবং পানির বোতল। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন জাতীয় সঙ্গীত পরিবেশনায়। নেতৃবৃন্দের মধ্যে ছিলেনই.যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ড.প্রদিপ রজ্ঞন কর,অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,সাংবাদিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, মোর্শেদা জামান, আকতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু,বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারি,বীর মুক্তিযোদ্ধা বিএম জাকির হোসেন হিরু,আওয়ামী লীগ নেএী জেসমিন আক্তার কহিনুর,মনজুর চৌধুরী,সাখাওয়াত বিশ্বাস, এইচ এম ইকবাল,সৈয়দ কিবরিয়া জামান প্রমুখ।
উল্লেখ্য, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ,আওয়ামী পরিবার,পূর্বাঞ্চলীয় শাখা আওয়ামী লীগ এবং সকল সহযোগী অঙ্গসংগঠন এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মসূচির মধ্যে ছিল শোক-র্যালি, জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ইত্যাদি।জ্যাকসন হাইটস এলাকাবাসীর খাবার পরিবেশন ছিল দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৬টা পর্যন্ত।এবং অবকাশ এর সামনে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে নৈশভোজের আয়োজন করেছিলেন অবকাশের অন্যতম সতীর্থ আওয়ামী লীগ নেতা রানা ও যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন,আওয়ামী লীগ নেতা কবি এম আনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন