Bidyut Chandra Barman
২৬ সেপ্টেম্বর ২০২৬, ২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেতাগীতে এক হাত পরিমাণ জায়গা পরিষ্কার করুন, সবাই হাত বাড়ালে সব সম্ভব, উপজেলা প্রশাসক মুহ. সাদ্দাম

বেতাগীতে এক হাত পরিমাণ জায়গা পরিষ্কার করুন, সবাই হাত বাড়ালে সব সম্ভব, উপজেলা প্রশাসক মুহ. সাদ্দাম

মোঃ সোহেল রানা (বরগুনা)

পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে বরগুনার বেতাগীতে বেড়িবাঁধ সড়কের দুপাশের আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার হোসনাবাদ এলাকার আনর জলিশা স্লুইজসংলগ্ন বেড়িবাঁধ সড়ক থেকে এ কার্যক্রমের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার, গ্রাম পুলিশ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় ইউএনও মুহ. সাদ্দাম হোসেন নিজে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে স্থানীয়দেরও এ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “এক হাত পরিমাণ জায়গা পরিষ্কার করুন। সবাই হাত বাড়ালে সব সম্ভব।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারি কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; নিজ নিজ অবস্থান থেকে সবাই সচেতনভাবে এগিয়ে এলে এলাকার পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হয়ে উঠবে। এ ধরনের সামাজিক উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরও আহ্বান জানান তিনি।

স্থানীয়রা জানান, বেড়িবাঁধের দুপাশে দীর্ঘদিন ধরে জমে থাকা আগাছা ও ঝোপঝাড়ের কারণে পথচারী ও স্থানীয়দের চলাচলে বিভিন্ন ধরনের অসুবিধা সৃষ্টি হচ্ছিল। এমন উদ্যোগের ফলে সড়কের পাশ পরিষ্কার হওয়ার পাশাপাশি এলাকার সৌন্দর্যও বৃদ্ধি পাবে বলে আশা করছেন তারা।

পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া সংশ্লিষ্টরা জানান, নিজের এক হাত জায়গা নিজেই পরিষ্কার করি—পরিচ্ছন্ন বেতাগী গড়ি—এমন সামাজিক দায়িত্ববোধ সবার মধ্যে গড়ে উঠলে পুরো উপজেলাকে পরিচ্ছন্ন রাখা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্যের সম্পত্তি আত্মসাৎ করে কেউ প্রকৃত সম্মান নিয়ে বাঁচতে পারে না –  এম. এ. রউফ

১

চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত আক্তারুজ্জামান- সম্পাদক জমসেদ আলী

২

কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে

৩

অস্থিতিশীলতার চক্রান্তের প্রতিবাদে গাজীপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৪

বিশ্বনাথে আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ

৫

সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’র ছাত্রাবাসের উদ্বোধন

৬

ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৭

মান্দায় নওগাঁর ১১ উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৮

যোগাযোগ, নাগরিক সেবা ও যুবসমাজকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন #চেয়ারম্যান পদপ্রার্থী

৯

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক

১০

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন

১১

জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ

১২

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি

১৩

হয়রানি-হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তা চাইলেন মৌ হিজড়া

১৪

সার নিতে জলঢাকার কৃষকেরা পাচ্ছেন ‘সার কার্ড

১৫

কচুয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

১৬

বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৮

বেতাগীতে এক হাত পরিমাণ জায়গা পরিষ্কার করুন, সবাই হাত বাড়ালে সব সম্ভব, উপজেলা প্রশাসক মুহ. সাদ্দাম

১৯

৩৩ বছর পূর্তিতে হাজী নূর উদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০