
হরিণাকুণ্ডুতে মাদক সেবনকালে গ্রেফতার ১: আদালতে ৬ মাসের কারাদন্ড
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনকালে হরিণাকুন্ডু থানাধীন চাদপু গ্রামের সরোয়ার এর ছেলে টিপু
নামের এক মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে বিজ্ঞ আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে আসামীকে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) হরিণাকুণ্ডু থানার এসআই (নিঃ) শ্যামা প্রসাদ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকার চাঁদপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় টিপু বিশ্বাসকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় প্রসিকিউশন নম্বর-৪৬/২৬ মূলে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে শুনানি শেষে আসামীকে ৬ মাসের কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার পুলিশ জানান, এলাকায় মাদক সেবন ও কারাবার রোধে পুলিশের মাদকবিরোধী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সোহরাব হরিণাকুন্ডু
01309-183404
মন্তব্য করুন