Bidyut Chandra Barman
২৬ আগস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে শতবর্ষী গাছ কাটার ৬ মাসেও নেই আইনি ব্যবস্থা, এলাকাবাসীর ক্ষোভ

ঝালকাঠিতে শতবর্ষী গাছ কাটার ৬ মাসেও নেই আইনি ব্যবস্থা, এলাকাবাসীর ক্ষোভ

মোঃ ইমরান মুন্সি
ঝালকাঠি প্রতিনিধি:

​ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারে শতবর্ষী একটি ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। গত মার্চ মাসে গাছটি কাটার পর ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হলেও দীর্ঘ ছয় মাসেও এর বিরুদ্ধে কোনো কার্যকর বা আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

​স্থানীয়দের অভিযোগ, কৈখালী বাজারে অবস্থিত শতবর্ষী গাছটি কেটে ফেলার পর প্রশাসনের পক্ষ থেকে নামমাত্র তদন্ত করা হলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট দোকানঘরের ডিসিআর (দখলস্বত্বের রেকর্ড) বাতিল করা হয়নি। পাশাপাশি, এই ঘটনার মূল অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধেও নেওয়া হয়নি কোনো দৃশ্যমান আইনগত ব্যবস্থা।

​প্রশাসনের প্রাথমিক তদন্তের পর দীর্ঘদিনেও কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ। তাদের জোরালো দাবি, বিষয়টি পুনরায় গুরুত্বের সঙ্গে তদন্ত করে গাছ কাটার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। বিশেষ করে, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক স্কুল শিক্ষককে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে অবৈধ দখলের সুযোগ তৈরি করা ওই দোকানঘরের ডিসিআর দ্রুত বাতিলের দাবিও জানান এলাকাবাসী।

​স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই শতবর্ষী গাছটি শুধু একটি সাধারণ গাছ ছিল না; এটি এলাকার ঐতিহ্য, পরিচয় এবং সাধারণ মানুষের বহু স্মৃতি ও আবেগের সঙ্গে জড়িত ছিল। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অপকর্ম করার সাহস না পায়, সেজন্য স্থানীয় প্রশাসনকে আরও কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

​এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত বিষয়টি আমলে নিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবে, সরকারি সম্পদ ও এলাকার ঐতিহ্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে এবং দোষীদের কঠোর শাস্তির আওতায় আনবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্লাচ্ছাই সড়কে উন্নয়নের ছোঁয়া নেই, কাঁচা সড়কে দুর্ভোগে দুই হাজার পরিবার

মোকামবাজার যাওয়ার পথে জমির মূল দলিল হারালেন মাসুক মিয়া

চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটি জেনারেল হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ

ঝালকাঠিতে শতবর্ষী গাছ কাটার ৬ মাসেও নেই আইনি ব্যবস্থা, এলাকাবাসীর ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২

কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে

​সিংড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী সিহাবের গণসংযোগ ও লিফলেট বিতরণ

চুয়াডাঙ্গা বিএডিসি ফার্মের পরিত্যক্ত কোয়ার্টারে মাদকের ‘স্বর্গরাজ্য’

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১০

নেত্রকোনায় ১৯ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক আটক

১১

প্রয়াত স্বামীর আত্মার মাগফেরাত কামনায় কুলখানি করলেন মহিলা দলনেত্রী নাজমা আক্তার

১২

দমদমিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, সাবরাংয়ে ৫ হাজার ইয়াবা জব্দ

১৩

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীসহ দুজনের, আহত – ৪

১৪

রাউজানে হযরত এয়াছিন শাহ্ (রঃ) হেফজ ও এতিমখানার দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন

১৫

নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে সড়কের পাশে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

১৬

সরকারি ছুটির দিনেও লামা উপজেলা হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান

১৭

বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

১৮

দীর্ঘ ১৭ বছর বিনা টাকায় বিএনপির নেতাকর্মীদের মামলা-মোকদ্দমা পরিচালনা করেছি বাকি জীবন টুকু সর্বস্তরের জনগনের সেবা করে কাটিয়ে দিতে চাই / চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার

১৯

লিংক রোডে সোলাইমান ধলু হত্যা মামলার পলাতক আসামি হাছন গ্রেপ্তার

২০