Bidyut Chandra Barman
২৬ আগস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হ্লাচ্ছাই সড়কে উন্নয়নের ছোঁয়া নেই, কাঁচা সড়কে দুর্ভোগে দুই হাজার পরিবার

হ্লাচ্ছাই সড়কে উন্নয়নের ছোঁয়া নেই।

কাঁচা সড়কে দুর্ভোগে দুই হাজার পরিবার।
মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি

বান্দরবানের প্রাচীন জনপদ হ্লাচ্ছাই পাড়ার বলিয়ারচর-আজিজের বাড়ি-হ্লাচ্ছাই সড়কটি দীর্ঘদিনেও উন্নয়নের মুখ দেখেনি। স্থানীয়দের দাবি, প্রায় দুই হাজার পরিবারের জীবন-জীবিকা, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত এ সড়কের ওপর নির্ভরশীল। অথচ বর্ষা এলেই কাঁচা সড়কটি কর্দমাক্ত হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীকে।
স্থানীয়দের ভাষ্য, হ্লাচ্ছাই পাড়াকে ঘিরে অংহ্লা ডুরি কারবারি পাড়া (মিসাখই পাড়া), টিয়ার ঝিরি মারমা পাড়া, মুরং ঝিরি পাড়া, মুসলিম পাড়া ও তারেক বোখারীর বাগানবাড়িসহ বেশ কয়েকটি বসতি রয়েছে। কৃষিপণ্যের মধ্যে শাক-সবজি, পান, আমসহ বিভিন্ন পণ্য এ সড়ক দিয়ে বাজারজাত করা হয়। রয়েছে মৎস্য খামার, আমবাগান ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড।
বর্ষাকালে সড়কের বেহাল দশায় শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও রোগীদের ভোগান্তি বেড়ে যায়। বিশেষ করে প্রসূতি নারী, শিশু ও গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে বলে স্থানীয়রা জানান।
হ্লাচ্ছাই পাড়ার কারবারি মংচিসা মারমা বলেন, “প্রায় ২০ বছর ধরে আমাদের এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমরা দ্রুত হ্লাচ্ছাই পাড়া পর্যন্ত সড়কটি উন্নয়নের দাবি জানাই।”
স্থানীয়দের অভিযোগ, অতীতে সড়ক উন্নয়নের জন্য বরাদ্দ ও প্রকল্প গ্রহণের কথা শোনা গেলেও স্থায়ীভাবে সড়কটি চলাচল উপযোগী করা হয়নি। তবে এ-সংক্রান্ত বরাদ্দ, প্রকল্প ও অর্থব্যয়ের সরকারি নথি যাচাই করা প্রয়োজন।
এলাকাবাসীর দাবি, কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে বলিয়ারচর-আজিজের বাড়ি-হ্লাচ্ছাই সড়কটি দ্রুত পাকাকরণসহ স্থায়ীভাবে উন্নয়ন করা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্লাচ্ছাই সড়কে উন্নয়নের ছোঁয়া নেই, কাঁচা সড়কে দুর্ভোগে দুই হাজার পরিবার

মোকামবাজার যাওয়ার পথে জমির মূল দলিল হারালেন মাসুক মিয়া

চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটি জেনারেল হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ

ঝালকাঠিতে শতবর্ষী গাছ কাটার ৬ মাসেও নেই আইনি ব্যবস্থা, এলাকাবাসীর ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২

কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে

​সিংড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী সিহাবের গণসংযোগ ও লিফলেট বিতরণ

চুয়াডাঙ্গা বিএডিসি ফার্মের পরিত্যক্ত কোয়ার্টারে মাদকের ‘স্বর্গরাজ্য’

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১০

নেত্রকোনায় ১৯ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক আটক

১১

প্রয়াত স্বামীর আত্মার মাগফেরাত কামনায় কুলখানি করলেন মহিলা দলনেত্রী নাজমা আক্তার

১২

দমদমিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, সাবরাংয়ে ৫ হাজার ইয়াবা জব্দ

১৩

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীসহ দুজনের, আহত – ৪

১৪

রাউজানে হযরত এয়াছিন শাহ্ (রঃ) হেফজ ও এতিমখানার দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন

১৫

নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে সড়কের পাশে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

১৬

সরকারি ছুটির দিনেও লামা উপজেলা হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান

১৭

বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

১৮

দীর্ঘ ১৭ বছর বিনা টাকায় বিএনপির নেতাকর্মীদের মামলা-মোকদ্দমা পরিচালনা করেছি বাকি জীবন টুকু সর্বস্তরের জনগনের সেবা করে কাটিয়ে দিতে চাই / চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার

১৯

লিংক রোডে সোলাইমান ধলু হত্যা মামলার পলাতক আসামি হাছন গ্রেপ্তার

২০