Bidyut Chandra Barman
২৫ আগস্ট ২০২৬, ৩:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ বিভাগের সকল বিভাগীয় দপ্তরের কার্যধারার অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি জানতে এক সমন্বয় অনুষ্ঠিত হয়।

আজ ২৪ আগস্ট সোমবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। সিনিয়র সহকারী কমিশনার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ-এর সঞ্চালনায় ময়ময়সিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগের অন্তর্গত চার জেলা প্রশাসক, বিভাগীয় অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং ৯৮.৪০% লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। হাম প্রতিরোধে ক্যাম্পেইন এর মাধ্যমে টিকাদান কার্যক্রম ২০ মে ২০২৬ শেষ হয়েছে। তবে রুটিন ইপিআই এর মাধ্যমে হামের টিকাদান কার্যক্রম অব্যাহত আছে এবং যে সকল এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি সেখানে মপ আপ ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান আছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান, আমন মৌসুমে বীজের সরবরাহ নিশ্চিত করতে জেলা উপজেলায় প্রয়োজনীয় নির্দেশনাসহ মনিটরিং জোরদার করার ব্যাপারে গুরুত্বারোপ কর হয়েছে এবং বীজের কোন সংকট হয়নি। ফসল উৎপাদনে বিভিন্ন ধরনের জৈব সার বিশেষ করে ভার্মি কম্পোস্ট এর প্রচুর প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে এবং ভার্মি কম্পোস্ট তৈরি করে মাঠ পর্যায়ে বিভিন্ন ফসলে ব্যবহারসহ উদ্যোক্তা তৈরি কার্যক্রম চলমান আছে। জৈব বালাইনাশক ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে উপজেলা ও জেলা পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ব্যাপক প্রচার অব্যাহত আছে।

এছাড়াও সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অবৈধভাবে স্থাপিত দোকানপাট উচ্ছেদ এবং শিল্প কারখানার বর্জ্য যেন রাস্তায় না ফেলতে পারে সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা বলেন, বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে সমগ্রদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলায় পানির উৎস স্থাপন করা হয়েছে ২১,০৮৪টি, চলমান রয়েছে ২৫০টি। নেত্রকোনা জেলায় পানির উৎস স্থাপন করা হয়েছে ১৩,০৮৫টি, চলমান রয়েছে ৯১১টি। জামালপুর জেলায় পানির উৎস স্থাপন করা হয়েছে ৩,৩১১টি, চলমান রয়েছে ২৯০টি। শেরপুর জেলায় পানির উৎস স্থাপন করা হয়েছে ৭,৪৮০টি।

দরিদ্র জনগণের জন্য সাশ্রয় মূল্যে টিসিবির কার্যক্রম অব্যাহত রয়েছে। মৎস্য অধিদপ্তরের ভেজাল মৎস্য খাবার সরবরাহ ও নিষিদ্ধ মাছ উৎপাদন ও সরবরাহ রোধ করতে জুন-জুলাই ২০২৬ মাসে মোট ২০টি খাদ্য ও পোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের নিরবচ্ছিন্ন বিদুৎ সরবরাহের লক্ষ্যে পিডিবি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে রেশিও অনুসারে লোড ম্যানেজমেন্ট সুষ্ঠুভাবে সমন্বয়সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সার্বিক কার্যক্রম আলোচনা হয়।

সভাপতি বলেন, সরকারের সফটওয়্যার ও ডাটাবেজভিত্তিক যেসব কার্যক্রম রয়েছে, সেগুলোতেও সংশ্লিষ্ট সব দপ্তরকে দ্রুত কাজ করতে হবে। একই সঙ্গে সরকারের উন্নয়নমূলক কাজগুলো যেন নির্ধারিত সময়ে এবং সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমরা সবাই সমন্বিতভাবে কাজ করলে জনগণের প্রত্যাশা পূরণ করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিয়ানীতে ২.৫০ লাখ টাকার চায়না দূয়ারী জব্দ করে পুড়িয়ে ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অটোমেশন পদ্ধতি চালু

বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক!

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

মুখোশের আড়ালে – মাধুরী ব্যানার্জী

​পাসের আগেই যোগদান! পীরগাছায় জালিয়াতির সনদে শিক্ষক এমপিওভুক্তির পাঁয়তারা

১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার

মন খারাপের দেশ – তাছলিমা আক্তার মুক্তা

নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

নড়াইলে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

১০

আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

১১

বেতাগীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে শৃঙ্খলা ও সন্তুষ্ট উপকারভোগীরা

১২

​শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

১৩

পাঁচবিবির যুবকদের আত্মকর্মসংস্থানে হাঁস-মুরগি পালনে প্রশিক্ষণ দেয় বিজিবি

১৪

কাঠালিয়ার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের গেটের উদ্বোধন

১৫

নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নি*হত!

১৬

অবশেষে সেই বাবুল নামেই মিললো পরিবারের সন্ধান! স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ!

১৭

কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু

১৮

তমাল সরকারের আত্মসমর্পণ, নিরপেক্ষ তদন্তের দাবি

১৯

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ০৫ কেজি গাঁজাসহ গ্রেফতার -০২

২০