Bidyut Chandra Barman
২৫ আগস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ২৫ আগস্ট (মঙ্গলবার) দুপুর ১২ ঘটিকায় হাসনাবাদ ইউনিয়নের কান্দুরার হাট এলাকায় অংশীজন বা স্টেকহোল্ডারদের সাথে ইন্টারেক্টিভ সেশন এবং সংলাপের মাধ্যমে মাতৃ, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরী স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে সমস্যাগুলো সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে অংশীজন বা স্টেকহোল্ডারদের সঙ্গে ইন্টারেক্টিভ সেশন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে হাসনাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোলাইমান ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খামার হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম, আরডিআরএস এনজিও’র মাঠ কর্মী ফাতেমা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার আজিজুল হক, প্রকল্প প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর সানজিদা সিদ্দিকা, ও মায়া মনি মিষ্টি প্রমূখ।

আলোচনায় মাতৃস্বাস্থ্যের বিভিন্ন সমস্যা, গর্ভকালীন ও প্রসবকালীন সেবার সীমাবদ্ধতা, নবজাতকের প্রয়োজনীয় যত্ন, শিশুদের টিকাদান ও পুষ্টি, অপুষ্টি প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয় উঠে আসে।

সভায় বক্তারা বলেন, “স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো স্বাস্থ্য কর্মসূচিই দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়।” তাই জনগণের মতামত ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সামাজিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হলে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী ভার্সিটিতে, সিরাতুন্নবী (সা:) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা

সাংবাদিকের ওপর হামলা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে চকরিয়ায় মানববন্ধন

হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) পুলিশের মাধ্যমে ০৪ জন ব্যক্তির ৮,৬১,০০০টাকা এবং ৩১ জন ব্যক্তির ৩১টি মোবাইল উদ্ধার

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার

কাশিয়ানী রেল জংশনে ছিনতাই, আটক ১

কাশিয়ানীতে ২.৫০ লাখ টাকার চায়না দূয়ারী জব্দ করে পুড়িয়ে ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অটোমেশন পদ্ধতি চালু

বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক!

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

১০

মুখোশের আড়ালে – মাধুরী ব্যানার্জী

১১

​পাসের আগেই যোগদান! পীরগাছায় জালিয়াতির সনদে শিক্ষক এমপিওভুক্তির পাঁয়তারা

১২

১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার

১৩

মন খারাপের দেশ – তাছলিমা আক্তার মুক্তা

১৪

নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

১৫

নড়াইলে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

১৬

আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

১৭

বেতাগীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে শৃঙ্খলা ও সন্তুষ্ট উপকারভোগীরা

১৮

​শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

১৯

পাঁচবিবির যুবকদের আত্মকর্মসংস্থানে হাঁস-মুরগি পালনে প্রশিক্ষণ দেয় বিজিবি

২০