Bidyut Chandra Barman
২৫ আগস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার ।

 

জাকির হোসেন হাওলাদার।
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি।

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্হাপনা অনুষদ ক্লাবের উদ্যেগে “Higher stadies and Research in Germany” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষদের ডিন প্রফেসর ড.মো: নুরুল আমিন এর সভাপতিত্বে ও শিক্ষার্থী রাফিন আফসার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অদ্য ২৫ আগস্ট সকাল ১১টায় টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্চ মোকাবিলায় জ্ঞানভিওিক সমাজ গঠন এবং মেধার যথাযথ বিকাশ অপরিহার্য। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চ শিক্ষা ও উন্নত গবেষণা যে কোন দেশের টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। পবিপ্রবি’র পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্হাপনা বিভাগ শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জার্মানীতে উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ সুবিধা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার জন্য এ সেমিনারের আয়োজন।তিনি বলেন, জার্মানী একটি অসাধারণ দেশ। জার্মানী বর্তমান বিশ্বজুড়ে বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশগত গবেষণার অন্যতম শীর্ষ দেশ হিসেবে পরিচিত। তিনি আরও বলেন,বর্তমান সরকার দেশের তরুণদের মেধাকে শানিত এবং বৈশ্বিক মানের করার জন্য বিভিন্ন বহু মুখী কাজ করে যাচ্ছে। শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি, গবেষণা তহবিল গঠন, বৃত্তির সুযোগ সম্প্রসারণ এবং আধুনিক ল্যাবরেটরি স্হাপন এর অন্যতম উদাহরণ। সরকার বিশ্বাস করে যে, তরুণদের সুপ্ত মেধার সঠিক বিকাশ ঘটাতে পারলে দেশ স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, মেধা কেবল দেশের অভ্যন্তরে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে উন্নত জ্ঞান ও প্রযুক্তির সাথে এর সমন্বয় ঘটাতে হবে। জার্মানী উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য বিশ্বের অন্যতম সেরা গন্তব্য। জার্মানীর অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোন টিউশন ফি বা শিক্ষণ ফি নেওয়া হয় না,যা মধ্যবিত্ত ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এক বিশাল সুযোগ। জার্মানীর বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের ল্যাবরেটরি, আধুনিক প্রযুক্তি এবং পর্যাপ্ত গবেষণা তহবিলের জন্য সুপরিচিত। পরে জার্মান একাডেমিক একচেন্জ সার্ভিস (DaaD) এর রিজিওনাল অফিসার মাহমুদুল হাসান সুমন শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া প্রজেক্টরে জার্মানী শিক্ষা ও গবেষণা বিষয়ে উপস্থাপনা করেন। উক্ত সেনিনারে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্হাপনা অনুষদের ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।।#

জাকির হোসেন হাওলাদার।
দুমকী পটুয়াখালী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ইউএনও নুরজাহান আক্তার সাথী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন

পটুয়াখালী ভার্সিটিতে, সিরাতুন্নবী (সা:) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা

সাংবাদিকের ওপর হামলা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে চকরিয়ায় মানববন্ধন

হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) পুলিশের মাধ্যমে ০৪ জন ব্যক্তির ৮,৬১,০০০টাকা এবং ৩১ জন ব্যক্তির ৩১টি মোবাইল উদ্ধার

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার

কাশিয়ানী রেল জংশনে ছিনতাই, আটক ১

কাশিয়ানীতে ২.৫০ লাখ টাকার চায়না দূয়ারী জব্দ করে পুড়িয়ে ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অটোমেশন পদ্ধতি চালু

বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক!

১০

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

১১

মুখোশের আড়ালে – মাধুরী ব্যানার্জী

১২

​পাসের আগেই যোগদান! পীরগাছায় জালিয়াতির সনদে শিক্ষক এমপিওভুক্তির পাঁয়তারা

১৩

১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার

১৪

মন খারাপের দেশ – তাছলিমা আক্তার মুক্তা

১৫

নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

১৬

নড়াইলে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

১৭

আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

১৮

বেতাগীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে শৃঙ্খলা ও সন্তুষ্ট উপকারভোগীরা

১৯

​শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

২০