
পটুয়াখালী ভার্সিটিতে, সিরাতুন্নবী (সা:) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
জাকির হোসেন হাওলাদার।
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি:
পবিত্র সিরাতুন্নবী (সা:)২০২৫ এর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৪ আগষ্ট দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। সিরাতুন্নবী (সা) উদযাপন কমিটির আহবায়ক ও কৃষি অনুষদের ডিন প্রফেসর এম. জহুরুল হক এর সভাপতিত্বে এবং সদস্য -সচিব ও জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম. হেমায়েত জাহান বলেন, মানব ইতিহাসের সবচেয়ে অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্ব হলেন মহানবী হযরত মুহাম্মদ (সা:)। তিনি কেবল একটি ধর্মের প্রচারক ছিলেন না বরং তিনি ছিলেন একজন আদর্শ সমাজ সংস্কারক, সফল রাষ্ট্রনায়ক এবং মানবতার মূর্ত প্রতীক। অন্ধকার ও বর্বরতার যুগে অবতীর্ণ হয়ে তিনি এক আলোকোজ্জ্বল ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন।তরুন সমাজ যদি তার প্রদর্শিত পথ ও নৈতিকতা নিজেদের জীবনে ধারণ করতে পারে তবে একটি সুন্দর, সাম্যবাদী ও মানবিক সমাজ গঠন করা সম্ভব। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, মাদক, ইভটিজিং, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। রাসুলুল্লাহ সাঃ এর জীবন আমাদের শেখায় কিভাবে ভালবাসা,ন্যায়বিচার ও নৈতিকতা দিয়ে সমাজকে বদলে দেয়া যায়। শিক্ষার্থীদের কেবল তও্বীয় তার জীবনী না পড়ে বাস্তবজীবনে তাঁর প্রতিটি গুণ যেমন নম্রতা,পরোপকার, সদাচার ও দেশপ্রেমের অনুশীলন করা। তবেই একটি মানবিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণ করতে সক্ষম হব। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়, সৃজণী বিদ্যানিকেতন পবিপ্রবি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।।#
জাকির হোসেন হাওলাদার।
দুমকী পটুয়াখালী।
মন্তব্য করুন