
মন খারাপের দেশ
তাছলিমা আক্তার মুক্তা
মন খারাপের দেশটা যদি
জিতে নিতে পারতাম ,
দুঃখের রাজ্য জয়ের আশা
আপোষ বিহীন ছাড়তাম ।
সুখের ঠিকানা আমায় যদি
ভুল করেও কেউ দিতে ,
সকল সুখের পদক গুলো
নিতাম আমি জিতে ।
দুঃখ গুলো ভাসিয়ে দিতাম
ব্রহ্মপুত্রের উত্তাল জলে,
হয়তো আমায় ডাকতো সবে
কলি যুগের পাগল বলে।
তাতেও আবার দুঃখ হলে
সুখের দরজা দিতাম খুলে
আমার মতো পাগলটাকে
গালি দিতেন মন খুলে ।
মন্তব্য করুন