Bidyut Chandra Barman
২৬ আগস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রয়াত স্বামীর আত্মার মাগফেরাত কামনায় কুলখানি করলেন মহিলা দলনেত্রী নাজমা আক্তার

প্রয়াত স্বামীর আত্মার মাগফেরাত কামনায় কুলখানি করলেন মহিলা দলনেত্রী নাজমা আক্তার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২৬ আগষ্ট/২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপির ১নং যুগ্ম-আহ্বায়ক মোঃ মঞ্জুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রয়াত এ নেতার বাসভবনে কুলকানি ও দোয়ার আয়োজন করেন তারই সহধর্মিনী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মোছাঃ নাজমা আক্তার।

২০২৫ সালের ৭ সেপ্টেম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মঞ্জুরুল ইসলাম। জীবদ্দশায় তিনি ছিলেন পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব। সততা ও নিষ্ঠার কারণে এলাকাবাসী তাকে পাঁচবার জনপ্রতিনিধি নির্বাচিত করেন। এর মধ্যে ৩ বার ইউপি সদস্য ও ২ বার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। দলের প্রতি নিবেদনের স্বীকৃতি হিসেবে জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ তাকে পৌর বিএনপির ১নং যুগ্ম-আহ্বায়কের দায়িত্বও দেন।

দোয়া মাহফিলে প্রয়াত নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মোঃ মঞ্জুরে মওলা পলাশসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত মঞ্জুরুল ইসলামের রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক দক্ষতা ও জনসেবার কথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা। তার শূন্যতা দল এবং এলাকাবাসী দীর্ঘদিন অনুভব করবে।

শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আকতার হোসেন বকুল
০১৭৩৩-১৪১৬৩৯

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্লাচ্ছাই সড়কে উন্নয়নের ছোঁয়া নেই, কাঁচা সড়কে দুর্ভোগে দুই হাজার পরিবার

মোকামবাজার যাওয়ার পথে জমির মূল দলিল হারালেন মাসুক মিয়া

চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটি জেনারেল হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ

ঝালকাঠিতে শতবর্ষী গাছ কাটার ৬ মাসেও নেই আইনি ব্যবস্থা, এলাকাবাসীর ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২

কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে

​সিংড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী সিহাবের গণসংযোগ ও লিফলেট বিতরণ

চুয়াডাঙ্গা বিএডিসি ফার্মের পরিত্যক্ত কোয়ার্টারে মাদকের ‘স্বর্গরাজ্য’

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১০

নেত্রকোনায় ১৯ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক আটক

১১

প্রয়াত স্বামীর আত্মার মাগফেরাত কামনায় কুলখানি করলেন মহিলা দলনেত্রী নাজমা আক্তার

১২

দমদমিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, সাবরাংয়ে ৫ হাজার ইয়াবা জব্দ

১৩

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীসহ দুজনের, আহত – ৪

১৪

রাউজানে হযরত এয়াছিন শাহ্ (রঃ) হেফজ ও এতিমখানার দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন

১৫

নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে সড়কের পাশে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

১৬

সরকারি ছুটির দিনেও লামা উপজেলা হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান

১৭

বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

১৮

দীর্ঘ ১৭ বছর বিনা টাকায় বিএনপির নেতাকর্মীদের মামলা-মোকদ্দমা পরিচালনা করেছি বাকি জীবন টুকু সর্বস্তরের জনগনের সেবা করে কাটিয়ে দিতে চাই / চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার

১৯

লিংক রোডে সোলাইমান ধলু হত্যা মামলার পলাতক আসামি হাছন গ্রেপ্তার

২০