মোকামবাজার যাওয়ার পথে জমির মূল দলিল হারালেন মাসুক মিয়া
স্টাফ রিপোর্টার: আলী আহমদ রিপন
মৌলভীবাজারের রাজনগরে বাড়ি থেকে মোকামবাজার যাওয়ার পথে জমির গুরুত্বপূর্ণ মূল দলিল হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মাসুক মিয়া (৬৩) নামে এক ব্যক্তি।
রাজনগর থানায় করা আবেদন সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর এলাকার বাসিন্দা মাসুক মিয়া মো. আব্দুল হামিদ চৌধুরী, মোছা. ছুরতুন নেছা ও মো. সাদিকুর রহমান চৌধুরীর কাছ থেকে ২৪৭৫/২০০২ নম্বর দলিলের মাধ্যমে ৫০ দশমিক ৫০ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।
মাসুক মিয়া তার আবেদনে উল্লেখ করেন, গত ৫ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল আনুমানিক ১০টার দিকে জমির মূল দলিলটি সঙ্গে নিয়ে নিজ বাড়ি থেকে মোকামবাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে কোনো এক স্থানে দলিলটি হারিয়ে যায়।
পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও দলিলটির কোনো সন্ধান পাননি তিনি। হারিয়ে যাওয়া দলিলটি উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা চালিয়েও এখন পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ এ দলিলটি হারিয়ে যাওয়ায় ভবিষ্যতে প্রয়োজনের কথা বিবেচনা করে বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন মাসুক মিয়া।
২৫ আগস্ট ২০২৬ তারিখে রাজনগর থানায় দেওয়া আবেদনটি গ্রহণ করে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। আবেদনে হারিয়ে যাওয়া মূল দলিলটি উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন