Bidyut Chandra Barman
২৭ আগস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কাঠালিয়ায় মেয়াদোত্তীর্ণ চিকিৎসকের অনুসন্ধানের জের:সাংবাদিকদের আটকে রেখে চাঁদা দাবি, নেপথ্যে ছাত্রলীগ নেতা অপু

0-4064x3048-0-0-{}-0-12#bokehtype:0#;ts:496439112199912;appts:1787817903507;qlty:1;;illum:2 scene:0 humanIn:0;

কাঠালিয়ায় মেয়াদোত্তীর্ণ চিকিৎসকের অনুসন্ধানের জের:সাংবাদিকদের আটকে রেখে চাঁদা দাবি, নেপথ্যে ছাত্রলীগ নেতা অপু

মোঃ ইমরান মুন্সি
জেলা প্রতিনিধি ঝালকাঠি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় রেজিস্ট্রেশনের মেয়াদোত্তীর্ণ এক চিকিৎসকের অবৈধ কার্যক্রমের সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় তিন সংবাদকর্মী লাঞ্ছিত ও অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। সাবেক এক জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের এক নেতার ছত্রছায়ায় এই অপচিকিৎসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় সাংবাদিকদের আটকে রেখে চাঁদা দাবি করা হয়।

​আজ (২৭ আগস্ট) কাঠালিয়া উপজেলা সদরে এ ঘটনা ঘটে। হেনস্তার শিকার সাংবাদিকরা হলেন—ইমরান মুন্সি, রাহাতুজ্জামান এবং মেহেদী হাসান।

​অনুসন্ধানে জানা যায়, কাঠালিয়া সদরে ডিএমএফ ডা. সুজিত বৈদ্য দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছেন। গত বছরের ২২ মার্চ তার রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হলেও তিনি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কোনো বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে অনুসন্ধানে ছিলেন স্থানীয় সংবাদকর্মীরা।

​এরই ধারাবাহিকতায় আজ সাংবাদিকরা তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাইয়ের জন্য ওই প্রতিষ্ঠানে গেলে ডা. সুজিত বৈদ্যের পক্ষে অবস্থান নেন ভবন মালিক ও শেল্টারদাতা অপু শিকদার। জানা যায়, অপু শিকদার উপজেলা ছাত্রলীগের সাথে সরাসরি জড়িত। তিনি পূর্বপরিকল্পিতভাবে আজকের ঘটনায় সাংবাদিকদের ডেকে নিয়ে আসেন এবং এই অপ্রীতিকর ঘটনা ঘটান।

​ক্ষমতার দম্ভ দেখিয়ে অপু শিকদার সাংবাদিকদের বলেন, “এখানে যত অনিয়মই হোক, তা আমাকে জানিয়ে সংবাদ করতে হবে। তার কোনো রেজিস্ট্রেশনের মেয়াদ বা ডকুমেন্টস না থাকলেও সে চিকিৎসা করবে, সেটা আমরা দেখব। এখানে ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) আছেন, প্রশাসন দেখবে; আপনারা সংবাদ প্রকাশ করতে পারবেন না।”

​এ সময় সংবাদ প্রকাশে বাধা দিতে গিয়ে সাংবাদিকদের দীর্ঘক্ষণ আটকে রাখা হয় এবং একপর্যায়ে তাদের কাছে চাঁদা দাবি করেন অপু শিকদার। তিনি আরও ঔদ্ধত্যপূর্ণ ভাষায় বলেন, “আমরা যত অন্যায়ই করি, তা উপজেলা প্রশাসন দেখে না; তোমরা কেন সংবাদ সংগ্রহ করতে এসেছো?”

​স্থানীয় সূত্রে আরও জানা যায়, সাবেক এক জেলা পরিষদ সদস্য এবং স্থানীয় ছাত্রলীগের এই নেতার প্রত্যক্ষ ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এলাকায় এই ধরনের অবৈধ অপচিকিৎসা ও নানা অনিয়ম চলে আসছে।

​ঘটনার বিষয়ে বক্তব্য নিতে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO)-কে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

​এদিকে, মেয়াদোত্তীর্ণ ও নিবন্ধনহীন এই চিকিৎসকের বিরুদ্ধে সাধারণ রোগীদের প্রেসক্রিপশনে উচ্চক্ষমতাসম্পন্ন (হায়ার এন্টিবায়োটিক) ওষুধ নির্বিচারে ব্যবহারের গুরুতর অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে এমন ছিনিমিনি খেলা চললেও স্থানীয় স্বাস্থ্য বিভাগের কার্যকর কোনো তদারকি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।

​পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের অবরুদ্ধ করে হেনস্তা এবং চাঁদাবাজির এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। অবিলম্বে অভিযুক্ত ছাত্রলীগ নেতা অপু শিকদার ও ভুয়া চিকিৎসক সুজিত বৈদ্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, অভিযুক্ত বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

কাঠালিয়ায় মেয়াদোত্তীর্ণ চিকিৎসকের অনুসন্ধানের জের:সাংবাদিকদের আটকে রেখে চাঁদা দাবি, নেপথ্যে ছাত্রলীগ নেতা অপু

নতুন কুঁড়িতে ক্রীড়া প্রতিভা খুঁজতে লামায় শিক্ষার্থীদের মাঝে প্রচারণা

পরকীয়া প্রেমের জেরে প্রেমিক-প্রেমিকা আটক

মাদক ও আধিপত্য বিস্তারের অভিযোগে অভিযুক্ত আলমগীর হোসেন গ্রেফতার!

নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা নারীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত

নওগাঁয় ১৪ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারকে স্বাগত জানিয়ে পৌর জাসাসের আনন্দ র‍্যালি

রিয়াযুল উলুম বালক-বালিকা মাদ্রাসায় কুরআন মাজিদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

ব্রিজ আছে সংযোগ সড়ক নেই, সোলার ব্যাটারি চুরিতে অন্ধকার খেয়াঘাট, দুর্ভোগে তিন গ্রামের মানুষ,

১১

বাংলাদেশকে মৌলবাদ ও স্বাধীনতা বিরোধীদের হাত থেকে রক্ষা করতে হবে…. ড. নুরুন নবী

১২

কানাইঘাটে কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

১৩

লামায় ৫০ শয্যার হাসপাতালে দেড় লাখ মানুষের চাপ অ্যাম্বুলেন্স নেই, রেফার রোগীর দুর্ভোগ; ১০০–১৫০ শয্যার আধুনিক হাসপাতালের দাবি

১৪

শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না—রাঙামাটিতে সারজিস আলম

১৫

কালিগঞ্জে সাংবাদিকের হাত-পা ভাঙার সংবাদ নিয়ে প্রতিবাদ,দাবি ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’

১৬

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৭

‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের প্রস্তাব, ৯০ দিনে মামলার নিষ্পত্তির পক্ষে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম

১৮

কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

১৯

১২ই রবিউল আউয়াল উপলক্ষে হোয়াইক্যংয়ে সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান

২০