Bidyut Chandra Barman
১৮ আগস্ট ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

 

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে শ্রীমঙ্গল থানার বিরাহিমপুর এলাকার জোড়াপুল সংলগ্ন গলিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর এলাকার রাসেল মিয়া (২৬), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কড়ানগর এলাকার সোহেল মিয়া (২৩), শ্রীমঙ্গলের পূর্বাশা এলাকার জুয়েল মিয়া (২৮) এবং শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন রোড এলাকার রাসেল আহমেদ (৩০)।

রাত্রিকালীন কিলো ডিউটির সময় খবর পাওয়া যায়, একটি প্রাইভেটকারে করে ৪-৫ জন ব্যক্তি বিরাহিমপুরের জোড়াপুল সংলগ্ন একটি গলিতে এসে আরও কয়েকজন সহযোগীর সঙ্গে মিলিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সংবাদ পেয়ে এসআই দীপংকর হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটির সামনে ব্যারিকেড দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইরে অবস্থানরত ৩-৪ জন সহযোগী পালিয়ে গেলেও গাড়ির ভেতরে থাকা চারজনকে আটক করা হয়।

আটকদের দেহ তল্লাশিতে *একটি সুইস গিয়ার চাকু, একটি কাঠের হাতলযুক্ত ধারালো চাকু, একটি লোহার শাবল, একটি স্টার স্ক্রু-ড্রাইভার এবং একটি ফ্ল্যাট স্ক্রু-ড্রাইভার* উদ্ধার করা হয়। এছাড়া ঢাকা মেট্রো-গ-২৭-১৭৯৫ নম্বরের একটি কালো রঙের টয়োটা এলিয়ন প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা কলেজ রোড এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। তারা একটি আন্তঃজেলা ডাকাতচক্রের সক্রিয় সদস্য।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রাসেল মিয়ার বিরুদ্ধে পূর্বে চুরি ও ডাকাতিসহ ৫টি, জুয়েল মিয়ার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও নারী-শিশু নির্যাতন আইনের ৫টি এবং সোহেল মিয়ার বিরুদ্ধে চুরির ১টি মামলা রয়েছে বলে সিডিএমএস যাচাই করে জানা যায়।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করেছে। পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের ঢাকা-চট্টগ্রামে লংমার্চ সফল করতে জামায়াত চট্টগ্রাম অঞ্চলের প্রস্তুতি বৈঠক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা

শ্রীপুরে প্রেমের ফাঁদে ‘হানিট্র্যাপ’, আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে নারীসহ ৪ জন আটক

সাংবাদিকতার মর্যাদা রক্ষায় দায়িত্বশীলতার বিকল্প নেই: বিজয় সাহা

ভাতা-উপবৃত্তির আবেদন নিয়ে সুখবর, বাড়ল সময়

রাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ, ভোট বৃহস্পতিবার

ম্যাজিস্ট্রেটের অভিযানের খবর পেয়ে আড়াইহাজারে দুই শতাধিক ফার্মেসি বন্ধ

ঢাকার বিভিন্ন রুটে পিংক বাস, ভাড়া ও টিকিট নিয়ে যা জানা গেল

ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইনজেকশনের আবেদন নাকচ, যা বললেন সুপ্রিম কোর্ট

নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা ও লাইটেস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড যৌথ উদ্যোগে কমলগঞ্জে আদমপুর বাজারে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত

১০

কমলগঞ্জে নবাগত ইউএনও সাথে নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত

১১

থানায় আইডি কার্ড ছাড়া ঢুকতে নিষেধ সাংবাদিককে হেনস্থা এস আই ক্লোজড

১২

ধনবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের জানালার গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি

১৩

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ আর নেই

১৪

আদিতমারীতে ১৮০ দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে এমপি রোকন উদ্দিন বাবুলের মতবিনিময়

১৫

চাঁপাইনবাবগঞ্জের আলোচিত মধুমতি গ্রুপের  প্রতারণা মামলার আসামি নিশাত দিলরুবা জাহান গ্রেপ্তার

১৬

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১৭

সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

১৮

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

১৯

সাংগঠনিক অভিজ্ঞতায় এগিয়ে খোকন: সাঘাটা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তনের হাওয়া

২০