Bidyut Chandra Barman
২৯ আগস্ট ২০২৬, ৫:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদার তেরেসা হিউম্যানিটারিয়ান গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন কণ্ঠশিল্পী সিমলা আক্তার

মাদার তেরেসা হিউম্যানিটারিয়ান গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন কণ্ঠশিল্পী সিমলা আক্তার
নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলা আক্তার ‘মাদার তেরেসা হিউম্যানিটারিয়ান গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’-এ ভূষিত হয়েছেন।
মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সাউথ এশিয়া সাহিত্য পরিষদের আয়োজনে রাজধানীর সেগুনবাগিচার কচি-কাঁচার হল মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
সংগীতাঙ্গনে অবদানের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করার লক্ষ্যে এ সম্মাননা প্রদান করা হয় বলে আয়োজকরা জানান।
পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে সিমলা আক্তার বলেন, “মাদার তেরেসা হিউম্যানিটারিয়ান গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই সম্মাননা আমার শিল্পীজীবনে নতুন অনুপ্রেরণা যোগাবে।”
তিনি আরও বলেন, “এই বিশেষ সম্মাননা দেওয়ার জন্য সাউথ এশিয়া সাহিত্য পরিষদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষ ধন্যবাদ আজগর ভাইয়াকে এবং আমার প্রিয় সংগঠন সাউথ এশিয়া সাহিত্য পরিষদকে। তাদের এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
সিমলা আক্তার দেশের সংগীতাঙ্গনে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার সঙ্গে কাজ করে আসছেন। তার কণ্ঠের বৈচিত্র্য ও সংগীতচর্চার মাধ্যমে তিনি শ্রোতাদের মাঝে বিশেষ পরিচিতি অর্জন করেছেন।
আয়োজকরা জানান, সমাজ, সংস্কৃতি, সাহিত্য ও মানবিক কর্মকাণ্ডে অবদান রাখা গুণীজনদের সম্মানিত করার ধারাবাহিকতায় মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্যের সম্পত্তি আত্মসাৎ করে কেউ প্রকৃত সম্মান নিয়ে বাঁচতে পারে না –  এম. এ. রউফ

১

চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত আক্তারুজ্জামান- সম্পাদক জমসেদ আলী

২

কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে

৩

অস্থিতিশীলতার চক্রান্তের প্রতিবাদে গাজীপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৪

বিশ্বনাথে আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ

৫

সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’র ছাত্রাবাসের উদ্বোধন

৬

ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৭

মান্দায় নওগাঁর ১১ উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৮

যোগাযোগ, নাগরিক সেবা ও যুবসমাজকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন #চেয়ারম্যান পদপ্রার্থী

৯

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক

১০

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন

১১

জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ

১২

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি

১৩

হয়রানি-হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তা চাইলেন মৌ হিজড়া

১৪

সার নিতে জলঢাকার কৃষকেরা পাচ্ছেন ‘সার কার্ড

১৫

কচুয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

১৬

বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৮

বেতাগীতে এক হাত পরিমাণ জায়গা পরিষ্কার করুন, সবাই হাত বাড়ালে সব সম্ভব, উপজেলা প্রশাসক মুহ. সাদ্দাম

১৯

৩৩ বছর পূর্তিতে হাজী নূর উদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০