Bidyut Chandra Barman
৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বড়লেখায় নিসচা’র মতবিনিময়, টি-শার্ট বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বড়লেখায় নিসচা’র মতবিনিময়, টি-শার্ট বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অজিত রবিদাস,স্টাফ রিপোর্টারঃ

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ও জনদুর্ভোগ নিরসনে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পরামর্শমূলক আলোচনা সভা ও ১১’তম মহাসমাবেশে রেজিষ্ট্রেশনকৃত অনুপস্থিতি সদস্যদের টিশার্ট ও ক্যাপ প্রদান করা হয়েছে।

এছাড়াও নিসচা’র প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ও বড়লেখা শাখার উপদেষ্টা আব্দুল হাফিজ, এমাদুল ইসলামের পূর্ণাঙ্গ সুস্থতা কামনায় এবং সংগঠনের পৃষ্টপোষক ইতালি প্রবাসী ওলিউর রহমান পারভেজ, কার্যনির্বাহী সদস্য ফ্রান্স প্রবাসী এনাম উদ্দিন, মস্তুফা উদ্দিন, মাছুম আহমদ ছুনু, এমরান আহমদসহ যে সকল সদস্যদের অসুস্থ পিতা-মাতা ও আত্মীয়-স্বজনরা রয়েছেন তাদের আশুরোগ মুক্তি কামনা এবং সম্প্রতি লন্ডন প্রবাসী কার্যনির্বাহী সদস্য আসাদ উদ্দিনের মাতা এবং সড়ক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন নিসচা’র প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯ টায় মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের নিসচা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন। এতে সাধারণ সম্পাদক আইনুল ইসলাম-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক-প্রকাশক ও ষাটমা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান নিসচা পৃষ্টপোষক আবুল কাসেম।

এছাড়াও বক্তব্য দেন সহসভাপতি গোলাম কিবরিয়া, সহসাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক ছাদিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু।

এসময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবিদাস, সহ-দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য শাকিল আহমদ, ফরহাদ আহমদ, রাহেল আহমদ প্রমুখ।

প্রধান অতিথি আবুল কাসেম বলেন, নিসচা বড়লেখা উপজেলা শাখার সার্বিক কার্যক্রম প্রশংসার দাবি রাখে। ইতিমধ্যে জনস্বার্থে সময়োপযোগী যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা জনদুর্ভোগ নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। তাছাড়া নিসচা-কে নিয়ে আমরা গর্ববোধ করি কারণ তাদের ব্যতিক্রমী উদ্যোগ গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তাই আমাদের সকলের উচিত এই সংগঠনকে সার্বিকভাবে সহযোগিতা উৎসাহ ও পরামর্শ প্রদান করে একতাবদ্ধ হয়ে কাজ করার বিশেষ আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্যের সম্পত্তি আত্মসাৎ করে কেউ প্রকৃত সম্মান নিয়ে বাঁচতে পারে না –  এম. এ. রউফ

১

চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত আক্তারুজ্জামান- সম্পাদক জমসেদ আলী

২

কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে

৩

অস্থিতিশীলতার চক্রান্তের প্রতিবাদে গাজীপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৪

বিশ্বনাথে আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ

৫

সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’র ছাত্রাবাসের উদ্বোধন

৬

ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৭

মান্দায় নওগাঁর ১১ উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৮

যোগাযোগ, নাগরিক সেবা ও যুবসমাজকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন #চেয়ারম্যান পদপ্রার্থী

৯

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক

১০

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন

১১

জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ

১২

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি

১৩

হয়রানি-হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তা চাইলেন মৌ হিজড়া

১৪

সার নিতে জলঢাকার কৃষকেরা পাচ্ছেন ‘সার কার্ড

১৫

কচুয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

১৬

বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৮

বেতাগীতে এক হাত পরিমাণ জায়গা পরিষ্কার করুন, সবাই হাত বাড়ালে সব সম্ভব, উপজেলা প্রশাসক মুহ. সাদ্দাম

১৯

৩৩ বছর পূর্তিতে হাজী নূর উদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০