Bidyut Chandra Barman
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কচুয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

কচুয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

​আয়শা সিদ্দিকা বুলু, কচুয়া (বাগেরহাট):

বাগেরহাটের কচুয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ও সাবেক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,ক্রেস্ট বিতরণ এবং আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান আনন্দঘন ও বর্ণাঢ্য পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

​আজ (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কচুয়া আলিম মাদ্রাসা এ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলিম মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি শেখ এনামুল কবিরের সভাপতিত্বে এবং এ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শিকদার শহিদুল ইসলাম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, বরং সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আজকের তোমরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বাগেরহাটের জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাদিকুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, কচুয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাখাওয়াত হোসেন, কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং কচুয়া মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান।

​এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা মাসুম বিল্লাহ, সাবেক শিক্ষার্থী ও এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ মহিদুল ইসলাম সেখ এবং মোহাম্মদ নূর মোহাম্মদ। বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং প্রতিষ্ঠানের বিভিন্ন নিয়মকানুন তুলে ধরেন।

​অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে তাদের সংবর্ধনা, ক্রেস্ট এবং আইডি কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্যের সম্পত্তি আত্মসাৎ করে কেউ প্রকৃত সম্মান নিয়ে বাঁচতে পারে না –  এম. এ. রউফ

১

চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত আক্তারুজ্জামান- সম্পাদক জমসেদ আলী

২

কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে

৩

অস্থিতিশীলতার চক্রান্তের প্রতিবাদে গাজীপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৪

বিশ্বনাথে আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ

৫

সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’র ছাত্রাবাসের উদ্বোধন

৬

ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৭

মান্দায় নওগাঁর ১১ উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৮

যোগাযোগ, নাগরিক সেবা ও যুবসমাজকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন #চেয়ারম্যান পদপ্রার্থী

৯

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক

১০

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন

১১

জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ

১২

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি

১৩

হয়রানি-হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তা চাইলেন মৌ হিজড়া

১৪

সার নিতে জলঢাকার কৃষকেরা পাচ্ছেন ‘সার কার্ড

১৫

কচুয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

১৬

বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৮

বেতাগীতে এক হাত পরিমাণ জায়গা পরিষ্কার করুন, সবাই হাত বাড়ালে সব সম্ভব, উপজেলা প্রশাসক মুহ. সাদ্দাম

১৯

৩৩ বছর পূর্তিতে হাজী নূর উদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০