Bidyut Chandra Barman
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হয়রানি-হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তা চাইলেন মৌ হিজড়া

হয়রানি-হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তা চাইলেন মৌ হিজড়া

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর উন্নয়ন সংস্থার সভাপতি মোছাঃ মৌ খাতুন (মৌ হিজড়া)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় তিনি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন বক্তব্য ও ভিডিওর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মৌ খাতুন বলেন, তিনি দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার, নিরাপত্তা ও কল্যাণে কাজ করে আসছেন। সম্প্রতি সাদুল্লাপুর এলাকায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীকে কেন্দ্র করে একটি বিরোধের জেরে তিনি বিভিন্নভাবে হয়রানি, হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের শিকার হচ্ছেন।

তার অভিযোগ, মোছাঃ মোস্তায় অনজু খাতুন (৩৪) নামের একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি তাকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছেন। সাদুল্লাপুর থানা এলাকায় অবস্থানরত কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষকে সরিয়ে দিয়ে সেখানে নিজেকে প্রধান হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

মৌ খাতুন আরও অভিযোগ করেন, ওই দাবি মেনে না নেওয়ায় তাকে চাপ প্রয়োগ, হয়রানি ও ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে। গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি নিজ বাসায় অবস্থানকালে অভিযুক্ত ব্যক্তি তার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টে তাকে নিয়ে বিভিন্ন অপ্রীতিকর মন্তব্য করেন বলে দাবি করেন তিনি।

এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন ও অপবাদমূলক বক্তব্য দিয়ে ফেসবুক ও ইউটিউবে ভিডিও প্রচার ও ভাইরাল করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন মৌ খাতুন।

তিনি আরও বলেন, বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এমনকি ‘তারা মিয়া হিজড়া’ নামের একজনকে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

এসব ঘটনায় তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তার দাবি, একজন তৃতীয় লিঙ্গের নাগরিক হিসেবে সম্মানের সঙ্গে বসবাস এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার তার রয়েছে। কিন্তু হুমকি, হয়রানি ও অপপ্রচারের কারণে তিনি সামাজিক ও মানসিকভাবে চাপে রয়েছেন।

মৌ খাতুন জানান, বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যে গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি করার আবেদন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তার অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালানোর অভিযোগ তদন্ত করে সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা ও আইনগত বিষয় তদন্তসাপেক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্যের সম্পত্তি আত্মসাৎ করে কেউ প্রকৃত সম্মান নিয়ে বাঁচতে পারে না –  এম. এ. রউফ

১

চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত আক্তারুজ্জামান- সম্পাদক জমসেদ আলী

২

কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে

৩

অস্থিতিশীলতার চক্রান্তের প্রতিবাদে গাজীপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৪

বিশ্বনাথে আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ

৫

সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’র ছাত্রাবাসের উদ্বোধন

৬

ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৭

মান্দায় নওগাঁর ১১ উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৮

যোগাযোগ, নাগরিক সেবা ও যুবসমাজকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন #চেয়ারম্যান পদপ্রার্থী

৯

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক

১০

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন

১১

জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ

১২

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি

১৩

হয়রানি-হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তা চাইলেন মৌ হিজড়া

১৪

সার নিতে জলঢাকার কৃষকেরা পাচ্ছেন ‘সার কার্ড

১৫

কচুয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

১৬

বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৮

বেতাগীতে এক হাত পরিমাণ জায়গা পরিষ্কার করুন, সবাই হাত বাড়ালে সব সম্ভব, উপজেলা প্রশাসক মুহ. সাদ্দাম

১৯

৩৩ বছর পূর্তিতে হাজী নূর উদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০