Bidyut Chandra Barman
১৮ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা

 

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ খ্রী: ফরিদপুরে মাদক কারবারি এবং বালু দস্যুদের হামলার শিকার হয়ে পঙ্গুত্ববরণকারী সাংবাদিক সাজ্জাদ হোসেনসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের মামলায় জামিন মঞ্জুর করেছে আদালত। ঢাকার মহানগর দায়রা ও বিচারিক আদালত কথিত চাঁদাবাজির অভিযোগে এক সিআইডি পুলিশের স্ত্রী আয়েশা আক্তার দায়ের করেছিলেন।

রবিবার (১৮ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক নাজমিন আক্তার শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত তিন সাংবাদিকের মধ্যে রয়েছেন ফরিদপুরের নির্যাতিত সাংবাদিক সাজ্জাদ হোসেন, তিনি দীর্ঘদিন ধরে হামলায় আহত হয়ে শারীরিক অসুস্থতা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। অপর আসামিরা হলেন রাজধানী টেলিভিশনের ফরিদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন কমিটির পক্ষে শুনানি করেন এ্যাড. আছিবুর রহমান আসিফ, এ্যাড. খায়ের উদ্দিন সিকদার, এ্যাড. নাজমা সুলতানা নীলা ও এ্যাড. মশিউর রহমান। এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেন সহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মামলার ১ নং আসামি সাংবাদিক সাজ্জাদ হোসেন সংবাদ প্রকাশের কারণে প্রায় দেড় বছর আগে মাদক কারবারি ও বালু উত্তোলনকারীদের হামলায় তাঁর হাত-পা ভেঙে যায়। এরপর দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পাশাপাশি নিরাপত্তার কারণে ঢাকায় অবস্থান করতে বাধ্য হন তিনি।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কোনরূপ তদন্ত ছাড়া সম্প্রতি ঢাকার আদালতে দায়ের করা এ মামলাটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর সাংবাদিকদের মাঝে উদ্বেগ বাড়িয়ে দেয়। ফলে সংগঠনটি হয়রানির শিকার সাংবাদিকদের পাশে দাঁড়ান এবং আইনি লড়াইয়ের উদ্যোগ নেন।

মামলার বাদী একজন সিআইডি পুলিশ কর্মকর্তার স্ত্রী বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মামলাটিতে তিন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের পক্ষ থেকে সাংবাদিকদের আইনি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হব বলে সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এক বিবৃতিতে বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা অবশ্যই আইন অনুযায়ী তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হতে হবে। মামলার কোনরূপ তদন্ত ছাড়া সরাসরি ওয়ারেন্ট জারী আইনসিদ্ধ কি-না তা নিয়ে আমরা চ্যালেঞ্জ করতে চাই।
একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা, ন্যায়বিচার এবং আইনগত অধিকার নিশ্চিত করা রাষ্ট্রেরই দায়িত্ব। সংগঠনের পক্ষ থেকে এ মামলাটিতে হয়রানির শিকার সাংবাদিকদের পক্ষে আইনী পরামর্শ এবং সহযোগিতা করা হবে।

নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মামলাটির নিরপেক্ষ তদন্ত, সাংবাদিক সাজ্জাদ হোসেনসহ অপরাপর সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ তৈরিরও দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে মেম্বার প্রার্থী হিসেবে দেখতে চেয়ে পোস্ট, রাত ৩টায় জুয়েলের ৪ দোকানে চুরি!

১

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা

২

আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড, জামায়াত করেছে দ্বিতীয় বিয়ে – বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনি

৩

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

৪

বয়স্কদের কুরআন শিক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, সম্মাননা পেলেন সাবেক সেনাসদস্য ও ইমাম-মুয়াজ্জিন

৫

জাতীয় নাগরিক পার্টি পটিয়া উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ

৬

স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১,

৭

বেলকুচিতে সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

৮

৩ নং তারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের অঙ্গীকারে চেয়ারম্যান পদপ্রার্থী সবুজ সরকার বাবু

৯

অন্যের সম্পত্তি আত্মসাৎ করে কেউ প্রকৃত সম্মান নিয়ে বাঁচতে পারে না –  এম. এ. রউফ

১০

চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত আক্তারুজ্জামান- সম্পাদক জমসেদ আলী

১১

কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে

১২

অস্থিতিশীলতার চক্রান্তের প্রতিবাদে গাজীপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

১৩

বিশ্বনাথে আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ

১৪

সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’র ছাত্রাবাসের উদ্বোধন

১৫

ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৬

মান্দায় নওগাঁর ১১ উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

যোগাযোগ, নাগরিক সেবা ও যুবসমাজকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন #চেয়ারম্যান পদপ্রার্থী

১৮

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক

১৯

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন

২০