Bidyut Chandra Barman
২২ আগস্ট ২০২৬, ১:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চরবাগডাঙ্গায় বিএনপি নেতা আজিজুলের অফিস-বাড়িতে ভাঙচুর, লুটপাটের অভিযোগ

চরবাগডাঙ্গায় বিএনপি নেতা আজিজুলের অফিস-বাড়িতে ভাঙচুর, লুটপাটের অভিযোগ

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ও নারায়ণপুর ইউনিয়নের বাখরআলি ও আলিমনগর এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে চরবাগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বালুমহালের ঠিকাদার মো. আজিজুল ইসলামের অফিস ও বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে বলে দাবি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ইজারাকৃত পদ্মা নদীর বালুমহাল থেকে বালু উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলা দুটি হলো—সদর থানার মামলা নং-৪৬ ও ৪৭, তারিখ ১৯ আগস্ট ২০২৬। মামলার আসামিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটের দিকে সদর থানার উপপরিদর্শক (এসআই) সইবুরের নেতৃত্বে চার সদস্যের একটি পুলিশ দল বাখরআলি ও আলিমনগর এলাকায় যায়। এ সময় স্থানীয় প্রায় ১৫০ থেকে ২০০ জন মানুষ জড়ো হয়ে পুলিশকে আসামি গ্রেপ্তারে বাধা দেয় বলে জানা গেছে। পরবর্তীতে আজিজুল ইসলামের অফিস ও বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্য ও স্থানীয়রা। তাদের অভিযোগ, হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ও বিভিন্ন মালামাল তছনছ করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। আজিজুল ইসলামের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতার নির্দেশে এ হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের আরও দাবি, হামলার পর থেকে তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এতে তারা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। স্থানীয়দের একটি অংশের দাবি, বালু উত্তোলনে বাধা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলা নিয়ে এলাকায় আগে থেকেই অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছিল। সেই ক্ষোভের জেরেই বৃহস্পতিবার রাতে ভাঙচুরের ঘটনা ঘটে। এ বিষয়ে সদর মডেল থানার ইনচার্জ মো. একরামুল হোসাইন জানান, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

১

বয়স্কদের কুরআন শিক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, সম্মাননা পেলেন সাবেক সেনাসদস্য ও ইমাম-মুয়াজ্জিন

২

জাতীয় নাগরিক পার্টি পটিয়া উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ

৩

স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১,

৪

বেলকুচিতে সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

৫

৩ নং তারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের অঙ্গীকারে চেয়ারম্যান পদপ্রার্থী সবুজ সরকার বাবু

৬

অন্যের সম্পত্তি আত্মসাৎ করে কেউ প্রকৃত সম্মান নিয়ে বাঁচতে পারে না –  এম. এ. রউফ

৭

চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত আক্তারুজ্জামান- সম্পাদক জমসেদ আলী

৮

কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে

৯

অস্থিতিশীলতার চক্রান্তের প্রতিবাদে গাজীপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

১০

বিশ্বনাথে আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ

১১

সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’র ছাত্রাবাসের উদ্বোধন

১২

ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৩

মান্দায় নওগাঁর ১১ উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

যোগাযোগ, নাগরিক সেবা ও যুবসমাজকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন #চেয়ারম্যান পদপ্রার্থী

১৫

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক

১৬

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন

১৭

জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ

১৮

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি

১৯

হয়রানি-হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তা চাইলেন মৌ হিজড়া

২০