
দিরাই প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার সাংবাদিকদের মতবিনিময় সভা
মোঃ রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আরও জোরদারের লক্ষ্যে সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় দিরাই থানা রোডস্থ রূপসী বাংলা রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দিরাই প্রেসক্লাবের সভাপতি এফ এইচ নুমান। সভা পরিচালনা করবেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. বি. জে. বদরুল।
সভায় দিরাই প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
পাশাপাশি দিরাইয়ের বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা ও সম্ভাবনা, সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, প্রেসক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন নিয়েও মতবিনিময় করা হবে।
প্রেসক্লাবের পক্ষ থেকে সকল সদস্যকে নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দিরাইয়ের জনস্বার্থের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরাই এ সভার অন্যতম লক্ষ্য। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হবে।
মন্তব্য করুন