Bidyut Chandra Barman
২৪ আগস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক গ্রেপ্তার

লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক গ্রেপ্তার

মোঃ একরামুল ইসলাম আশিক
লালমনিরহাট জেলা প্রতিনিধি,,

লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী (৪০) নামে এক ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। সোমবার ২৪ আগস্ট ২০২৬ ইং ভোরে উপজেলার চাপারহাট চব্বিশ হাজার গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ইউসুফ আলী কালীগঞ্জ থানার কাঞ্চনশর গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি স্থানীয় ‘নিউ রূপসী বাংলা ক্লিনিক’-এর পরিচালক এবং ভুক্তভোগী স্কুলছাত্রীর প্রতিবেশী।

র‌্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট ২০২৬ইং ভুক্তভোগী ছাত্রীর ছয় মাস বয়সী ছোট ভাই অসুস্থ হয়ে পড়লে তার মা চিকিৎসার জন্য লালমনিরহাটে যান। এ সময় বাড়িতে একা থাকার সুযোগে ইউসুফ আলী জোরপূর্বক ওই ছাত্রীর ওপর যৌন নির্যাতন চালান। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পর পরিবারের সদস্যরা ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই ইউসুফ আলী আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৩টা ২০ মিনিটের দিকে চাপারহাট চব্বিশ হাজার গ্রামের এরশাদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিণাকুণ্ডুতে মাদক সেবনকালে গ্রেফতার ১: আদালতে ৬ মাসের কারাদন্ড

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে যুবক

বেহেলী ইউনিয়ন পরিষদে কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন:

আগামী ১২ সেপ্টেম্বর তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হবে!

কালীগঞ্জের আলোচিত বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ চেষ্টা মামলায় ভাটারা থেকে ৭০ বছরের লম্পট কে গ্রেফতার

সালাফি মতবাদ অনুসারী শামীম কায়সার লিংকনকে ধর্মমন্ত্রি করে ঈমান দ্বীন অস্তিত্বের উপর ধ্বংসাত্মক আঘাত করা হয়েছে।–আল্লামা ইমাম হায়াত

বাঞ্ছারামপুরে শত্রুতা করে দরিদ্র কৃষকের শতাধিক কলাগাছ কেটে তছনছ, ৫ লাখ টাকার ক্ষতি

নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দীর্ঘ জেল বন্দির পর, মুক্তির স্বাদ পেলেন ১০৫ বছর বয়সে রশিক চন্দ্র

উখিয়ায় ৫০ বছরের দখলের জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মারধরের অভিযোগ

১০

নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ময়লার ভাগাড়কে করলেন ফুল,ফল ও ঔষধি বাগান 

১১

নওগাঁ জেলায় নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট পরিচালনায় ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা

১২

রাজশাহীতে খাদ্য উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে বিএসটিআই এর জরিমানা

১৩

বেতাগীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে শৃঙ্খলা সন্তুষ্ট স্থানীয়রা

১৪

চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

১৫

গাইবান্ধার নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময়

১৬

চাঁপাইনবাবগঞ্জে শিশু পরিবার ও এনএসআই অফিসের সামনে নতুন রাস্তার উদ্বোধন

১৭

লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক গ্রেপ্তার

১৮

দিরাই প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার সাংবাদিকদের মতবিনিময় সভা

১৯

বেতাগীতে শালিসি বৈঠকে মারামারি, হাসপাতালে আহতরা রাতে বাড়ি থেকে ৯টি গরু চুরি, উদ্ধার ৫

২০