
গাইবান্ধার নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময়
মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামানের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছে ফলিয়া পুলবন্দি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড।
সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সমিতির পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমিতির কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ফলিয়া পুলবন্দি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. রাজ্জাক মিয়া, সহ-সভাপতি মো. অবিয়া মিয়া, সাধারণ সম্পাদক মো. ছাত্তার মিয়া, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর, কার্যকরী সদস্য মো. আনসার আলী, মো. বাদশা মিয়া ও মো. আহার মিয়া।
মতবিনিময়কালে সমিতির নেতৃবৃন্দ মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন, জলাশয়ে মাছ চাষ ও সংরক্ষণ এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান মৎস্যজীবীদের বিভিন্ন বিষয় মনোযোগসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
ফলিয়া পুলবন্দি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয় পুলবন্দি, উত্তর ফলিয়া, গাইবান্ধায় অবস্থিত।
মন্তব্য করুন