
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে দেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তারাবো পৌর বিএনপির তরুণ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর কে এম মাহমুদ হাসান।
অভিনন্দন বার্তায় কে এম মাহমুদ হাসান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে এবং রাষ্ট্রের সার্বিক উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই সবার প্রত্যাশা।
এ সময় এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়।
মন্তব্য করুন