Bidyut Chandra Barman
২০ আগস্ট ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মাহিদুর রহমানের অভিনন্দন

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মাহিদুর রহমানের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক মানবতার কণ্ঠস্বর পত্রিকার প্রধান উপদেষ্টা মাহিদুর রহমান

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার থাকলেও ভোট দিয়েছেন ৩৪৩ জন।

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সরাসরি ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এবারের নির্বাচন রাজনৈতিক ও সাংবিধানিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে।

নির্বাচনের ফল ঘোষণার পর নির্বাচন কমিশন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬) অনুযায়ী এ প্রজ্ঞাপন জারি করা হয়।

অভিনন্দন বার্তায় মাহিদুর রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধান, গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য, আইনের শাসন এবং দেশের মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন।

মাহিদুর রহমান বলেন, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদগুলোর অন্যতম। তাই দল-মত ও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের স্বার্থ, জনগণের অধিকার এবং জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে নতুন রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই দেশবাসীর প্রত্যাশা।

তিনি আরও বলেন, দৈনিক মানবতার কণ্ঠস্বর সবসময় সত্য, ন্যায়, মানবতা ও দেশ-জাতির কল্যাণের পক্ষে কাজ করে আসছে। নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশ শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এদিকে দৈনিক মানবতার কণ্ঠস্বর পরিবারের পক্ষ থেকেও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। তাঁর দায়িত্বকাল সফল, গৌরবময় ও দেশবাসীর কল্যাণে নিবেদিত হোক—এই কামনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের উদ্যোগে খেলাধুলার উৎসব, ছড়াল সম্প্রীতির বার্তা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মাহিদুর রহমানের অভিনন্দন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি

নীলফামারীতে ১৬ জন সরকারি প্রাথমিক শিক্ষকের বদলি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, কিন্তু  কেন?

সীমান্তে (৫৯ বিজিবি’র) অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ

কাঠালিয়া উপজেলা মহিলা দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত নারী ও শিশু

ময়মনসিংহের ত্রিশালে তিন শত শিক্ষার্থীদের ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি প্রদান

১০

গাজীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল কাদের( নান্নু )জানাজাও দাফন সম্পন্ন

১১

লামায় কৃতী ক্রীড়াবিদদের সংবর্ধনা

১২

পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বান্দরবানে নাগরিক পরিষদের মানববন্ধন

১৩

নোয়াখালীর চৌমুহনীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আদালতে সোপর্দ ১২

১৪

গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

১৫

গৌরনদীতে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৬

হোপ সংস্থার তন্তর শাখায় বৃক্ষরোপণ কর্মসূচি ও ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত!

১৭

​বড়লেখায় শেষ কর্মদিবস, নতুন অধ্যায়ের সূচনা কানাইঘাট থানায়

১৮

ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু

১৯

ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

২০