Bidyut Chandra Barman
২৫ আগস্ট ২০২৬, ৩:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

মোহাম্মদ হোসাইন, টেকনাফ ,কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের পৃথক দুটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি সাব মেশিন গান (এসএমজি) উদ্ধার এবং ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলিসহ সামসুন নাহার (১৮) নামে এক নারীকে আটক করা হয়েছে।
র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবরস্থান পাহাড় (জাকিরের ডেইল পাহাড়)-এর পাদদেশে অভিযান চালায় র‌্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের একটি দল। এ সময় পাহাড়ের পাদদেশে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাব মেশিন গান (এসএমজি) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রটির মালিকানা বা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও বিভিন্নভাবে অনুসন্ধান করেও তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে র‌্যাব।একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে পৃথক অভিযান চালায় র‌্যাব। এ সময় সামসুন নাহারকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের মাচার ওপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।আটক সামসুন নাহার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের শেড নম্বর-০৬৮৭ ও রুম নম্বর-০৬-এর বাসিন্দা। তার বাবার নাম শামসুর আলম।র‌্যাব-১৫ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটক নারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্তবর্তী ও পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্লাচ্ছাই সড়কে উন্নয়নের ছোঁয়া নেই, কাঁচা সড়কে দুর্ভোগে দুই হাজার পরিবার

মোকামবাজার যাওয়ার পথে জমির মূল দলিল হারালেন মাসুক মিয়া

চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটি জেনারেল হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ

ঝালকাঠিতে শতবর্ষী গাছ কাটার ৬ মাসেও নেই আইনি ব্যবস্থা, এলাকাবাসীর ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২

কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে

​সিংড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী সিহাবের গণসংযোগ ও লিফলেট বিতরণ

চুয়াডাঙ্গা বিএডিসি ফার্মের পরিত্যক্ত কোয়ার্টারে মাদকের ‘স্বর্গরাজ্য’

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১০

নেত্রকোনায় ১৯ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক আটক

১১

প্রয়াত স্বামীর আত্মার মাগফেরাত কামনায় কুলখানি করলেন মহিলা দলনেত্রী নাজমা আক্তার

১২

দমদমিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, সাবরাংয়ে ৫ হাজার ইয়াবা জব্দ

১৩

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীসহ দুজনের, আহত – ৪

১৪

রাউজানে হযরত এয়াছিন শাহ্ (রঃ) হেফজ ও এতিমখানার দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন

১৫

নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে সড়কের পাশে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

১৬

সরকারি ছুটির দিনেও লামা উপজেলা হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান

১৭

বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

১৮

দীর্ঘ ১৭ বছর বিনা টাকায় বিএনপির নেতাকর্মীদের মামলা-মোকদ্দমা পরিচালনা করেছি বাকি জীবন টুকু সর্বস্তরের জনগনের সেবা করে কাটিয়ে দিতে চাই / চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার

১৯

লিংক রোডে সোলাইমান ধলু হত্যা মামলার পলাতক আসামি হাছন গ্রেপ্তার

২০