Bidyut Chandra Barman
২১ আগস্ট ২০২৬, ২:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পাঁচবিবি মোতালেব পেঁপে চাষে সফল

পাঁচবিবি মোতালেব পেঁপে চাষে সফল

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২১ আগষ্ট/২৬

কাঁচা-পাকা পেঁপে শুধু পুষ্টিকর ফলই নয়, এটি লাভজনক কৃষিপণ্যও। ভিটামিন এ, সি, ই, ফাইবার ও প্যাপেইন এনজাইম সমৃদ্ধ পেঁপে নিয়মিত খেলে হজমশক্তি বাড়ে, কোষ্ঠকাঠিন্য দূর হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ত্বক ও চোখের জন্যও উপকারী। এই পুষ্টিগুণ আর বাজারে চাহিদাকে পুঁজি করে সফলতার মুখ দেখছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার তাজপুর গ্রামের কৃষক মোতালেব হোসেন।

সীমান্তবর্তী এই গ্রামের মৃত কলিমউদ্দিনের ছেলে মোতালেব হোসেন গত বছর পরীক্ষা মূলকভাবে ১০০টি বিদেশি জাতের ‘শাহী’ পেঁপের চারা রোপণ করেছিল। প্রথম বছরেই ভালো ফলন পাওয়ায় এবছর উৎসাহিত হয়ে আড়াই বিঘা জমিতে ৮০০টি চারা লাগিয়েছেন। অনলাইনে বগুড়া-পঞ্চগড় থেকে ৫০’দিন বয়সের চারা সংগ্রহ করে জমিতে রোপণ করেন তিনি।

রোপণের সাড়ে ৫’মাসের মাথায় গাছ ভরে পেঁপে ধরতে শুরু করে। মোতালেব জানান, প্রতিটি গাছে ১’মন থেকে আড়াই মন পর্যন্ত পেঁপে ধরেছে। গত বছর কোনো কোনো পেঁপের ওজন ৭’কেজি পর্যন্ত হয়েছিল। তবে এ বছর অতিরিক্ত বৃষ্টির কারণে পেঁপের আকার কিছুটা ছোট হয়েছে এবং ফলনও তুলনামূলক কম হয়েছে।

তিনি বলেন, “ধান পাট গম ও ভুট্টা চাষে যত খরচ হয় তার তুলনায় পেঁপে চাষে খরচ অনেক কম। গাছেই যখন পেঁপে পাক ধরে এসময় বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যায়।” পেঁপে চাষে আরও এগিয়ে যেতে সরকারি সহযোগিতা চান তিনি। চাষী মোতালেব বলেন, “কৃষি অফিস ও সরকার যদি আমাদের মতো চাষীদের প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা দেয় তাহলে আমরা বড় পরিসরে পেঁপে চাষ করতে পারব।”

এ বিষয়ে পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন বলেন, “আমরা কৃষি অফিস থেকে চাষীদের সব ধরনের সহযোগিতা, পরামর্শ এবং সরকারের অনুদান প্রদান করে আসছি। পাকা পেঁপে ফল হিসেবে ও কাঁচা পেঁপে সবজি হিসেবে উভয় রুপেই বাজারে চাহিদা ব্যাপক। এটি ভিটামিন-এ ও প্যাপেইন এনজাইম সমৃদ্ধ একটি ফল। উৎপাদন খরচ কম হওয়ায় এর চাষ বেশ লাভজনক। ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা পেঁপে চাষ করে অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারেন।

আকতার হোসেন বকুল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরিচ্যা যৌথ চেকপোস্টে ট্রাক থেকে ৪৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার, চালক আটক

পাঁচবিবি মোতালেব পেঁপে চাষে সফল

দেশপ্রেম ও ঐক্যের নিরলস পথযাত্রী – এম এ রউফ

সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এমপি দিপু ভূঁইয়ার পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সিয়াম খাঁন

বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী

বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

‘তাহলে এটাকে ভোট কেন বলব?’—রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

মির্জা ফখরুলকে অভিনন্দন, তবে ৭০(খ) সংস্কারের পর নির্বাচন হলে আরও আনন্দিত হতাম: অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা

ধনবাড়ী উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান: শুক্রবার ঢাকার যেসব সড়কে যান চলাচলে বিধিনিষেধ

১১

নারীদের উদ্যোগে খেলাধুলার উৎসব, ছড়াল সম্প্রীতির বার্তা

১২

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মাহিদুর রহমানের অভিনন্দন

১৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি

১৪

নীলফামারীতে ১৬ জন সরকারি প্রাথমিক শিক্ষকের বদলি

১৫

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, কিন্তু  কেন?

১৬

সীমান্তে (৫৯ বিজিবি’র) অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ

১৭

কাঠালিয়া উপজেলা মহিলা দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৮

গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

১৯

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত নারী ও শিশু

২০