Bidyut Chandra Barman
২১ আগস্ট ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে দুই শ্রমিক সংগঠনের বিরোধের মীমাংসা, চাঁদা ভাগাভাগির সিদ্ধান্ত

চাঁপাইনবাবগঞ্জে দুই শ্রমিক সংগঠনের বিরোধের মীমাংসা, চাঁদা ভাগাভাগির সিদ্ধান্ত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক, ট্র্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিনের বিরোধের মীমাংসা হয়েছে। উভয় পক্ষের নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের উদ্যোগে আলোচনার পর চাঁদা উত্তোলন ও ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছেছে দুই শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সদর মডেল থানায় এ নিয়ে দুই পক্ষের নেতৃবৃন্দকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, পিপিএম-এর নেতৃত্বে দুই শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, লোকাল বাস থেকে উত্তোলন করা ৩০ টাকা চাঁদা দুই শ্রমিক সংগঠন ১৫ টাকা করে ভাগ করে নেবে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাসের চাঁদা ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ৪০ টাকা দুই সংগঠন ২০ টাকা করে ভাগ করে নেবে। সমঝোতা অনুযায়ী, এখন থেকে উভয় সংগঠনই চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা বাসস্ট্যান্ড থেকে চাঁদার টাকা উত্তোলন করবে। হরিপুর থেকে কোনো সংগঠন আর চাঁদা উত্তোলন করবে না। বৈঠক শেষে দীর্ঘদিনের বিরোধ ও ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দুই সংগঠনের নেতৃবৃন্দ পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন।শ্রমিক সংগঠন দুটির দীর্ঘদিনের বিরোধ মীমাংসায় অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক, পিপিএম (ক্রাইম অ্যান্ড অপস)-এর ভূমিকা গুরুত্বপূর্ণ ও দূরদর্শী ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাঁর উদ্যোগেই দুই পক্ষ আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে গুনীজন সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত

নড়াইলে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ, ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

প্রশাসনিক কারণে তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৪-০ গোলে হারিয়ে শিবগঞ্জের জয়

কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

প্রতিভাবান শিল্পীদের প্ল্যাটফর্ম দিতে চান সালমান আহমেদ মাসুম ও শহিদ মিয়া

নয়াপাড়ায় যৌথ অভিযানে অপহরণ মামলার অভিযুক্ত যুবক গ্রেফতার

আলীকদমে পুলিশের মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি

নড়াইলে বিদ্যালয়ের জমি বিক্রির অভিযোগে সাবেক প্রধান শিক্ষককে শোকজ

১০

খাগড়াছড়িতে বজ্রপাতে কেড়ে নিলো স্বামী-স্ত্রীর প্রাণ

১১

প্রশাসনের সতর্কতার পরও রাত ৮টার পর দোকান খোলা, প্রশ্নের মুখে নজরদারি

১২

বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা

১৩

সরিষাবাড়ীতে ন্যায়বিচার ও ভূমিদস্যুর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

১৪

মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত- ১ জন

১৫

বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠিত

১৬

​বড়লেখায় চাঞ্চল্যকর আত্মহত্যা: নার্সকে নিয়ে গুঞ্জনের সত্যতা স্পষ্ট করলেন ডা. তানভীর

১৭

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

১৮

বড়লেখার সাত নং খাসিয়া পুঞ্জিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুসুরক্ষা বিষয়ক কমিটি গঠন

১৯

কালিয়াকৈরে অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সা লাইসেন্স বিহীন গাড়িটি মহাসড়কে দুর্ঘটনার মূল কারণ

২০