Bidyut Chandra Barman
২১ আগস্ট ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের পক্ষ হতে নবাগত ওসিকে সংবর্ধনা

শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের পক্ষ হতে নবাগত ওসিকে সংবর্ধনা

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

শ্যামনগর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাফিউল ইসলাম পাটোয়ারীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানিয়েছেন সুন্দরবন প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।

শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৫টায় সুন্দরবন প্রেস ক্লাবের হলরুমে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি মো. বিলাল হোসেন সুন্দরবন প্রেসক্লাব এর যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম. ওসমান গনী সোহাগ এর সঞ্চলনায় প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত ওসিকে প্রথমে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পরে শ্যামনগর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার বিষয়ে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে নবাগত ওসি মো. সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, “শ্যামনগর থানাকে মাদকমুক্তসহ সকল অপরাধ দমন করে একটি সুন্দর ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।” এ লক্ষ্য বাস্তবায়নে তিনি স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা পত্যাশা করেন।

সুন্দরবন প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকরাও সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। সুন্দরবন ও উপকূলীয় এই জনপদের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় পুলিশ ও সংবাদকর্মীরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতেও কাজ করবেন।

নবাগত ওসি কে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সম্প্রতি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এ কাঁকড়া রপ্তানি তে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স এর ম্যানেজিং ডিরেক্টর মো. শহীদুল ইসলাম জুয়েল কে সুন্দরবন প্রেসক্লাব এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন, আশিকুজ্জামান লিমন, আব্দুল কাদের, দীপক মিস্ত্রী, সিনিয়র সদস্য আইয়ুব আলী, জি এম রুস্তম আলী, আব্দুর রশিদ, আল আমিন গাজী, মো. ফজলুল হক, আহমেদ রাজু, ইয়াছিন আলম সুমন, মো. জাহাঙ্গীর আলম, পরিতোষ কুমার বৈদ্য সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে গুনীজন সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত

নড়াইলে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ, ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

প্রশাসনিক কারণে তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৪-০ গোলে হারিয়ে শিবগঞ্জের জয়

কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

প্রতিভাবান শিল্পীদের প্ল্যাটফর্ম দিতে চান সালমান আহমেদ মাসুম ও শহিদ মিয়া

নয়াপাড়ায় যৌথ অভিযানে অপহরণ মামলার অভিযুক্ত যুবক গ্রেফতার

আলীকদমে পুলিশের মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি

নড়াইলে বিদ্যালয়ের জমি বিক্রির অভিযোগে সাবেক প্রধান শিক্ষককে শোকজ

১০

খাগড়াছড়িতে বজ্রপাতে কেড়ে নিলো স্বামী-স্ত্রীর প্রাণ

১১

প্রশাসনের সতর্কতার পরও রাত ৮টার পর দোকান খোলা, প্রশ্নের মুখে নজরদারি

১২

বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা

১৩

সরিষাবাড়ীতে ন্যায়বিচার ও ভূমিদস্যুর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

১৪

মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত- ১ জন

১৫

বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠিত

১৬

​বড়লেখায় চাঞ্চল্যকর আত্মহত্যা: নার্সকে নিয়ে গুঞ্জনের সত্যতা স্পষ্ট করলেন ডা. তানভীর

১৭

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

১৮

বড়লেখার সাত নং খাসিয়া পুঞ্জিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুসুরক্ষা বিষয়ক কমিটি গঠন

১৯

কালিয়াকৈরে অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সা লাইসেন্স বিহীন গাড়িটি মহাসড়কে দুর্ঘটনার মূল কারণ

২০