
বড়লেখার সাত নং খাসিয়া পুঞ্জিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুসুরক্ষা বিষয়ক কমিটি গঠন
অজিত রবিদাস, স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সাত নং খাসিয়া পুঞ্জি ও চা বাগান গুলোতে ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং সচেতনতার অভাবে শিশুরা প্রায়সময় বাল্যবিবাহ ও বিভিন্ন ঝুঁকিমুক্ত জীবনযাপন থেকে বঞ্চিত। শিশুদের অধিকার রক্ষা এবং অকাল বিয়ে প্রতিরোধে সাত নং পুঞ্জিতে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। এই লক্ষ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সাত নং খাসিয়া পুঞ্জিতে লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও আন্তর্জাতিক সংস্থা কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় ও পৃষ্ঠপোষকতায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের একটি কমিটি গঠন করা হয়েছে।
এসময় বক্তারা বলেন যেকোনো বাল্যবিবাহের খবর পাওয়া মাত্রই অভিভাবক ও স্থানীয়দের সাথে আলোচনা করে তা বন্ধ করা এবং প্রয়োজনে উপজেলা প্রশাসনকে অবহিত করা।
সচেতনতা বৃদ্ধি: নিয়মিত সভা-সমাবেশ, উঠান বৈঠক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাল্যবিবাহের কুফল ও শিশু আইন সম্পর্কে সচেতনতা তৈরি করা।
প্রতিটি শিশুর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করা এবং ঝরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়ে ফেরানো।
জরুরি সহায়তা: শিশু নির্যাতন বা সহিংসতা রোধে সরকারি জাতীয় জরুরি সেবা (১০৯৮ ও ৯৯৯) ব্যবহারে সহায়তায় এগিয়ে আসা।
প্রত্যাশিত প্রভাব ও সুপারিশ
এই কমিটি গঠনের ফলে পুঞ্জিতে শিশু অধিকার সুরক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা করা হয়।
কমিটির গঠন ও কাঠামো
পুঞ্জি ও চা বাগান গুলোতে সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে:
১ প্রবিন সন সুছিয়াং, এলডিসি চেয়ারম্যান
২ সমিরন মুন্ডা,ইউপি সদস্য ১০নং দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়ন ৫নং ওয়ার্ড।
৩ বকুল বাউরি,অভিভাবক প্রতিনিধি,
৪ শ্রীমতী বাউরি, নারী প্রতিনিধি।
৫ অজিত রবিদাস সাংবাদিক।
৬ লুশিয়া বারে,অভিভাবক প্রতিনিধি।
৭ চঞ্চল ব্যানার্জি, যুব প্রতিনিধি।
৮ নেবেল আমলেনরং,শিক্ষক প্রতিনিধি।
৯ রীতা সুছিয়াং,শিশু সুরক্ষা প্রতিনিধি।
মন্তব্য করুন