Bidyut Chandra Barman
২২ আগস্ট ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে ন্যায়বিচার ও ভূমিদস্যুর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সরিষাবাড়ীতে ন্যায়বিচার ও ভূমিদস্যুর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি:

​জামালপুরের সরিষাবাড়ীতে ন্যায়বিচার ও ভূমিদস্যুর গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের মানুষ জনজীবন অতিষ্ঠ করে তোলা ভূমিদস্যু মোয়াজ্জেম হোসেন মন্টুর শাস্তির দাবিতে ভুক্তভোগী এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে সড়কে প্রায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, গেন্দারপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন মৌলভীর ছেলে ও পশু চিকিৎসক মোয়াজ্জেম হোসেন মন্টু দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমিজমা জবরদখল, কম জমি কিনে বেশি দলিল করা, মিথ্যা ও ভুয়া মালিক সাজিয়ে জমি কেনা, স্থানীয়দের মারধর ও হুমকি-ধামকি দিয়ে আসছেন। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের পৈত্রিক সম্পত্তি কিংবা কেনা জমির ওপর মোয়াজ্জেম হোসেন মন্টু ও তার লোকজন অন্যায়ভাবে অধিকার খাটিয়ে তাদের বিভিন্নভাবে হয়রানি করছে। অবশেষে এর প্রতিবাদে ও প্রতিকার চেয়ে রাস্তায় নেমেছেন গ্রামবাসীরা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ভুক্তভোগী জাহিদ হাসান সৌরভ, নাজমা বেগম, জালাল মিয়া, সাইদুর রহমান মানিক, লোকমান হোসেন প্রমুখ। এসময় তারা মোয়াজ্জেম হোসেন মন্টুর কঠোর সমালোচনা করে বলেন মন্টু এলাকার একজন চিহ্নিত ভূমিদস্যু’। তিনি দীর্ঘদিন ধরে অনবরত এসব অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তার ফলে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ​এসময় বক্তারা দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আইনের আওতায় আনার দাবি জানান। একই সাথে ভুক্তভোগীদের জমি ফিরিয়ে দেওয়ার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর আবেদন জানান তারা।

স্থানীয় প্রশাসন এই অভিযোগগুলো কতটা আমলে নেবে এবং কত দ্রুত ব্যবস্থা নেবে, সেটাই এখন দেখার বিষয়। গ্রামবাসীরা বলেন, ন্যায়বিচার পাওয়া তাদের অধিকার এবং তারা এই অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে গুনীজন সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত

নড়াইলে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ, ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

প্রশাসনিক কারণে তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৪-০ গোলে হারিয়ে শিবগঞ্জের জয়

কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

প্রতিভাবান শিল্পীদের প্ল্যাটফর্ম দিতে চান সালমান আহমেদ মাসুম ও শহিদ মিয়া

নয়াপাড়ায় যৌথ অভিযানে অপহরণ মামলার অভিযুক্ত যুবক গ্রেফতার

আলীকদমে পুলিশের মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি

নড়াইলে বিদ্যালয়ের জমি বিক্রির অভিযোগে সাবেক প্রধান শিক্ষককে শোকজ

১০

খাগড়াছড়িতে বজ্রপাতে কেড়ে নিলো স্বামী-স্ত্রীর প্রাণ

১১

প্রশাসনের সতর্কতার পরও রাত ৮টার পর দোকান খোলা, প্রশ্নের মুখে নজরদারি

১২

বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা

১৩

সরিষাবাড়ীতে ন্যায়বিচার ও ভূমিদস্যুর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

১৪

মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত- ১ জন

১৫

বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠিত

১৬

​বড়লেখায় চাঞ্চল্যকর আত্মহত্যা: নার্সকে নিয়ে গুঞ্জনের সত্যতা স্পষ্ট করলেন ডা. তানভীর

১৭

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

১৮

বড়লেখার সাত নং খাসিয়া পুঞ্জিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুসুরক্ষা বিষয়ক কমিটি গঠন

১৯

কালিয়াকৈরে অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সা লাইসেন্স বিহীন গাড়িটি মহাসড়কে দুর্ঘটনার মূল কারণ

২০