Bidyut Chandra Barman
২৩ আগস্ট ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে ড. হাজী শাহ্ আলমের মতবিনিময় সভা

কমলগঞ্জে ড. হাজী শাহ্ আলমের মতবিনিময় সভা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠন ও ক্রীড়া ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ড. হাজী শাহ্ আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২২ আগস্ট) রাত ১০টায় শমশেরনগরের আলীবাবা রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সাংবাদিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মতবিনিময় সভায় ড. হাজী শাহ্ আলম তাঁর দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, মানবিক সহায়তা, ক্রীড়াঙ্গনে সহযোগিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

সভায় উপস্থিত সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্বরা ড. হাজী শাহ্ আলমের বিভিন্ন মানবিক উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন ক্রীড়া আয়োজন ও তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগের কথা তাঁরা তুলে ধরেন।

বক্তারা বলেন, ইউরোপে বসবাস করেও ড. হাজী শাহ্ আলম নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে যাচ্ছেন। বিভিন্ন চা-বাগান, মসজিদ, মন্দির, মাজারসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে তাঁর সহযোগিতার বিষয়টিও তাঁরা উল্লেখ করেন।

মতবিনিময় সভায় আগামী কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন নিয়েও আলোচনা হয়। এ সময় ড. হাজী শাহ্ আলম বলেন, এলাকার মানুষের ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন পেলে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, ক্রীড়াঙ্গনের বিকাশ, তরুণদের নিয়ে সামাজিক উদ্যোগ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় উপস্থিত বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ দল-মতনির্বিশেষে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ড. হাজী শাহ্ আলমের পাশে থাকার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সহসভাপতি সাব্বির এলাহী এবং উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইন মিল্টন। এ ছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠন ও ক্রীড়া ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ড. হাজী শাহ্ আলম ‘ইসলামিক নলেজ শমশেরনগর’-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং রুহি ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সকল বিক্রয় পেশাজীবীকে BSPA-এর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — আরিফুর রহমান

নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

টুনটুনি পাখি – এম এইচ রশিদ

কক্সবাজারে উন্নয়ন ও পর্যটন শিল্প রক্ষার দাবিতে মানববন্ধন

বুলবুল হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের দাবিতে ওসির সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ

বেলকুচি উপজেলায় উৎসবমুখর পরিবেশে চর মেটুয়ানী কিং ক্লাবের ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত-

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১

তমা হত্যা মামলাঃ নতুন করে নাম অন্তর্ভুক্তির অভিযোগ, ব্যবসায়ী হযরত আলীর প্রতিবাদ

ঘটনার ১৩ বছর পর যশোরে সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

পুরোনোদের চ্যালেঞ্জে ২৭-এর চাঁন মোহনগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে তরুণ প্রার্থীকে ঘিরে নতুন প্রত্যাশা

১০

পাঁচবিবিতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা, অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনওর

১১

কচুয়ার রাড়িপাড়া ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

১২

কাশিয়ানীতে ২ লাখ টাকার চায়না দূয়ারী জব্দ করে পোড়ালো উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর

১৩

অসুস্থ না হয়েও অসুস্থতার কারন দেখিয়ে ক্লাস ফাঁকি সংবাদ শিরোনামে, প্রকাশিত সংবাদের প্রতিবাদ-

১৪

নিসচা মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি অনুমোদন, সভাপতি আবু তাহের ও সম্পাদক মেরাজ

১৫

রাউজানে মন্দির থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার, গ্রেফতার ১

১৬

চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের ৪১ সদস্যের কমিটি গঠন

১৭

কক্সবাজার বাস টার্মিনালে ৬ হাজার ইয়াবাসহ উখিয়ার যুবক আটক

১৮

সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান

১৯

বগুড়ায় নাবিলা পরিবহনের ধা ক্কা য় চারজন আ হ ত

২০