Bidyut Chandra Barman
২৪ আগস্ট ২০২৬, ৪:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নিসচা মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি অনুমোদন, সভাপতি আবু তাহের ও সম্পাদক মেরাজ

নিসচা মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি অনুমোদন

সভাপতি এডভোকেট ড. মো. আবু তাহের, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মাদ মেরাজ

মৌলভীবাজার প্রতিনিধি: একুশে পদকপ্রাপ্ত, সম্পূর্ণ অলাভজনক ও জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মৌলভীবাজার জেলা শাখার ২০২৬-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নিসচা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদিত ৪৩ সদস্যের নতুন কমিটিতে বিশিষ্ট সংগঠক, লেখক ও আইনজীবী এডভোকেট ড. মো. আবু তাহের সভাপতি এবং বিশিষ্ট সমাজকর্মী ও ব্যাংকার চৌধুরী মোহাম্মাদ মেরাজ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

গত ১৭ আগস্ট নিসচার কাকরাইলস্থ কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় ও সাধারণ সম্পাদক লিটন এরশাদ স্বাক্ষরিত অনুমোদিত কমিটি নবনির্বাচিত সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মাদ মেরাজের কাছে হস্তান্তর করা হয়।

নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খিজির মুহাম্মদ জুলফিকার, সানাউল ইসলাম সুয়েজ ও মো. আব্দুস সালাম। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মুজিবুর রহমান জছনু, মো. মিরাজ হোসেন হাজারী ও আজিজুর রহমান রুমেন

সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির রতন, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল করিম চৌধুরী, অর্থ সম্পাদক মো. সাইফ উদ্দিন, প্রচার সম্পাদক শাহ নেওয়াজ চৌধুরী সুমন এবং দপ্তর সম্পাদক মো. আব্দুল মুমিন রনি দায়িত্ব পালন করবেন।

এছাড়া দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন চৌধুরী, প্রকাশনা সম্পাদক সুহেল আহমদ আশরাফ, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. রেজাউল করিম, যুব বিষয়ক সম্পাদক শেখ মো. তাজুল উল্ল্যা, সাংস্কৃতিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম তানভীর, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা নাজমিন আক্তার এবং সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ নির্বাচিত হয়েছেন।

কার্যকরী কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন, সৈয়দ সিরাজুল ইসলাম, সৈয়দ শাহীন মিয়া, মির্জা সুহেল বেগ, কাজী মনজুর আহমদ, দুরুদ আহমদ, দেওয়ান মোনাকিব চৌধুরী, মো. রিয়াজ উদ্দিন, বদরুল হাছান জুসেফ, মোহাম্মদ নুরুল হক, পায়েল আহমদ, জায়েদ আহমদ, কামরুজ্জামান, মামুনুর রহমান চৌধুরী, মো. রাহেল আহমদ, মো. নজরুল ইসলাম, মো. রুবেল আহমেদ, মো. আবুল কাশেম খাঁন, মিনহাজ আহমদ মুন্না, মো. আজিজুল হোসেন চৌধুরী, জুয়েল আহমদ, শাহী উদ্দিন ও এম. এ. মুন্তাকিম ইকরাম।

এছাড়া আরও ৯ জনকে উপদেষ্টা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

নিসচা সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটির বিগত দুই বছরের কার্যক্রমে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে নেওয়া বিভিন্ন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে কেন্দ্রীয় কমিটি। এ সময় আহ্বায়ক কমিটির সদস্যদের কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, নিরাপদ সড়ক নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা কমানো, চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী দিনে আরও কার্যকর ও সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনোদের চ্যালেঞ্জে ২৭-এর চাঁন মোহনগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে তরুণ প্রার্থীকে ঘিরে নতুন প্রত্যাশা

পাঁচবিবিতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা, অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনওর

কচুয়ার রাড়িপাড়া ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

কাশিয়ানীতে ২ লাখ টাকার চায়না দূয়ারী জব্দ করে পোড়ালো উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর

অসুস্থ না হয়েও অসুস্থতার কারন দেখিয়ে ক্লাস ফাঁকি সংবাদ শিরোনামে, প্রকাশিত সংবাদের প্রতিবাদ-

নিসচা মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি অনুমোদন, সভাপতি আবু তাহের ও সম্পাদক মেরাজ

রাউজানে মন্দির থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের ৪১ সদস্যের কমিটি গঠন

কক্সবাজার বাস টার্মিনালে ৬ হাজার ইয়াবাসহ উখিয়ার যুবক আটক

সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান

১০

বগুড়ায় নাবিলা পরিবহনের ধা ক্কা য় চারজন আ হ ত

১১

অনুমতি ছাড়া ছবি ব্যবহারের অভিযোগ, দৈনিক বাংলার সংবাদকে এম এ রউফের নিন্দা ও প্রতিবাদ

১২

দুবাই অনুষ্ঠিত সর্বশেষ ইউএই লটারি লাকি ডে ড্র-এর পর বেশ কয়েকজন অংশগ্রহণকারী নগদ পুরস্কার জিতেছেন

১৩

সাংস্কৃতিক কর্মী অনিক আচার্যের জন্মদিন আজ

১৪

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার,

১৫

যশোর অভয়নগরে অস্ত্র ও গুলিসহ আটক -৩

১৬

বেসরকারি হাসপাতালে শেয়ার থাকায় ডা. মাহফুজ রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা, মালিকানা নেই দাবি চিকিৎসকের

১৭

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

১৮

চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে মৌলভীবাজারে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল,!

১৯

আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের

২০